জাপানের কাওয়াসাকি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে একটি ভিন্টেজ বাইক এনেছে। যার মডেল ডব্লিউ ২৩০। দুরন্ত লুক এবং ডিজাইনের এই বাইকে রয়েছে ২৩৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
আরও পড়ুন: বিশ্বের প্রথম সিএনজি বাইকের টিজার প্রকাশ করল বাজাজ
বিজ্ঞাপন
এই বাইকে রয়েছে দারুণ সব ফিচার্স এবং স্পেসিফিকেশন। এটি একটি রোডস্টার বাইক। তাই তরুণ রাইডারদের আকর্ষিত করতে পারে কাওয়াসাকি ডব্লিউ ২৩০ মোটরসাইকেল। চলুন বাইক সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

কাওয়াসাকি ডব্লিউ ২৩০ বাইকের কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স
কাওয়াসাকি ডব্লিউ ২৩০ মডেল গত বছর জাপানে উন্মোচন করে সংস্থা। এবছর এই বাইক ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এই বাইকে পাবেন গোল্ড হেডল্যাম্প, রিয়ার ভিউ মিরর, এলইডি লাইটিং এবং ক্রোম ফিনিশ। বাইকের আপাদমস্তক শুধু রেট্রো ডিজাইন রয়েছে। দেখলে মনে হবে কোনও ভিন্টেজ বাইক। এর উপর ডুয়াল টোন রঙ বাইকের সৌন্দর্য্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
ছিমছাম চেহারার বেশ কম্প্যাক্ট ডিজাইন রয়েছে। বাইকের সিটের উচ্চতা খুব বেশি নয়, ৮০০ মিলিমিটার। অর্থাৎ রাইডারের উচ্চতা কম হলেও, সে অনায়াসে এটি চালাতে পারবেন। চওড়া হ্যান্ডেলবারের পাশাপাশি রয়েছে সেন্টার ফুটপেগ (পা রাখার জায়গা)।

ফিচারের ক্ষেত্রে ডুয়াল অ্যানালগ ডায়াল রয়েছে, যা বাইকের রেট্রো অনুভূতি আরও কিছুটা বাড়িয়ে দেবে। ছোট একটি ডিজিটাল ডিসপ্লেও রয়েছে। সামনে মিলবে ১৮ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চি চাকা। দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে বাড়তি সুরক্ষার জন্য ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
এবার আসা যাক ইঞ্জিন। ২৩৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকে। স্ট্যান্ডার্ড ফিচার্স এবং সেফটি রাইডিংয়ের জন্য যাবতীয় ফিচার্স এবং স্পেসিফিকেশন যোগ করা হয়েছে মোটরসাইকেলে।
এজেড




