রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘পথশিশুরা আমাদের নাগরিক ও সন্তান, তাদের পরিপূর্ণ অধিকার দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

‘পথশিশুরা আমাদের নাগরিক ও সন্তান, তাদের পরিপূর্ণ অধিকার দিতে হবে’
‘পথশিশুরা আমাদের নাগরিক ও সন্তান, তাদের পরিপূর্ণ অধিকার দিতে হবে’

পথশিশুদের পরিপূর্ণ অধিকার দিতে হবে বলে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, এই পথশিশুরাও আমাদেরই নাগরিক, আমাদের সন্তান।

রোববার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে ডা. মুজিব নিউবর্ণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


ডা. এম এ মুহিত বলেন, অসহায় অনেক শিশু রয়েছে। যাদের অনেক সময় বাবা-মার পরিচয় নেই, তাদের যে কষ্ট, তাদের যে সমস্যাগুলোকে মোকাবেলা করতে হয়, সেগুলোকে আমরা সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে চাই। যাতে এই অসহায় শিশুদের জন্য আমরা নাগরিক হিসেবে সকলেই যেন সহমর্মিতা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করি।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকারগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই পথশিশুরাও আমাদেরই নাগরিক, আমাদের সন্তান। তাদেরকেও তাদের সমস্ত অধিকার নিশ্চয়তা দেওয়া তাদের শিক্ষা স্বাস্থ্য এবং তাদের পরিচয় এবং তাদের আইনি সহায়তা থেকে শুরু করে সমস্ত কিছুর মাধ্যমে যদি তাদেরকে রাষ্ট্র আমরা সহায়তা দিতে পারি, তাহলেই সম্ভব হবে প্রতিটি শিশুর প্রতিটি নাগরিকের অধিকারকে নিশ্চিত করা। তাই আজকের এই দিবসটি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমি অভিনন্দন জানাই, যারা এই অসহায় শিশুদের এই অবহেলিত শিশুদের নিয়ে কাজ কর এবং মানবাধিকার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুজিবুর রহমান, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ প্রমুখ।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর