রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

jhor
ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। রোববার (১৪ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।  

 
পূর্বাভাসে আবহাওয়াবিদ মো.আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
 
এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়। 

এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর