সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঈদের আনন্দ ভাসবে বৃষ্টিতে: কেমন থাকবে আগামী ৭ দিনের আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

ঈদের আনন্দ ভাসবে বৃষ্টিতে: কেমন থাকবে আগামী ৭ দিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী ৭ দিনের আবহাওয়া? ছবি: ইন্টারনেট

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে আসছে বৃষ্টি। পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের দিনসহ আগামী সাত দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে সারা দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাস এবং পরবর্তী আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। সিনপটিক অবস্থা অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।


বিজ্ঞাপন


eid-2-2007310301

এক নজরে দেখে নেওয়া যাক ঈদসহ আগামী ৭ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে-

প্রথম দিন (২৫ মে): মৃদু তাপপ্রবাহ ও স্বস্তির বৃষ্টি

আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর মাঝেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


বিজ্ঞাপন


দ্বিতীয় দিন (২৬ মে): তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দেবে।

Eid-2605230703

তৃতীয় দিন (২৭ মে ঈদের আদিন। কমবে তাপমাত্রা)

ঈদের আগের দিন সারা দেশেই বৃষ্টির আওতা বাড়বে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ দিন থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

আরও পড়ুন: ভ্যাপসা গরম আর কত দিন থাকবে?

চতুর্থ ও পঞ্চম দিন (২৮ ও ২৯ মে): দেশজুড়ে বৃষ্টির দাপট

বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা আরও জোরদার হবে। ঈদের দিন প্রায় সারা দেশেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার (২৯ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিনই সারা দেশে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ঈদ-বৃষ্টি-1908111554

ষষ্ঠ ও সপ্তম দিন (৩০ ও ৩১ মে): বৃষ্টিপাতের ধারা অব্যাহত

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিন পার হওয়ার পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে। মে মাসের শেষ দুই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট ও উপকূলীয় বিভাগগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে মে মাসের শেষ নাগাদ দেশের কোথাও নতুন করে বড় কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত সহনীয় ও স্বস্তিদায়ক থাকবে।

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর