সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

Flood news
আগামী সাত দিনে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছবি: এআই দিয়ে তৈরি

উত্তর-পূর্বাঞ্চলে বাড়তি বৃষ্টিপাতের কারণে আগামী সাত দিনে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (১১ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


সংস্থাটি জানায়, গত ২৭ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের নদীগুলো কয়েকটি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করে। বর্তমানে নালজুর, সোমেশ্বরী ও মগরা নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সব নদী মৌসুমি বিপৎসীমার নিচে অবস্থান করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে গত সাত দিন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

ভারত আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৪ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী সাত দিনে (১১ থেকে ১৮ মে পর্যন্ত) স্থানভেদে সর্বমোট ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


পাউবো জানায়, এতে করে নির্ধারিত সময়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর