বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম

শেয়ার করুন:

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে।


বিজ্ঞাপন


পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩১ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। 

এর আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর