বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দেড় ঘণ্টা পর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

দেড় ঘণ্টা পর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: ঢাকা মেইল

রাজধানীর নর্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Fair

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর