বসন্তের রূপে সেজেছে উত্তরা গণভবন
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩ এএম
বসন্তের নানান ফুলের রংয়ে সেজেছে নাটোরের উত্তরা গণভবন। ফুটন্ত বাহারি প্রজাতির লাল, নীল, হলুদ ফুলগুলো জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসেছে। গাছের ডালে ডালে হিমেল বাতাসে ঢুলছে রাশি রাশি ফুল। ফুলের মাতাল ঘ্রাণে খেলা করছে মৌমাছি ও প্রজাপতি।