২০২৬ সালের অক্টোবরে ভারতের ১৫০ থেকে ২০০ সিসি মোটরসাইকেল বাজারে বিক্রি বেড়েছে ১০ দশমিক ৯২ শতাংশ। গত বছরের একই মাসে এই বিভাগে মোট ২ লাখ ১৬ হাজার ৮৩১টি মোটরসাইকেল বিক্রি হয়েছিল। ২০২৬ সালের অক্টোবরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৫০৬ ইউনিটে। বিক্রির দিক থেকে টিভিএস অ্যাপাচিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাজাজ পালসার। তৃতীয় স্থানে রয়েছে হোন্ডা ইউনিকর্ন। অন্যদিকে ইয়ামাহা আর১৫ মডেলের বিক্রিতে সবচেয়ে বেশি বার্ষিক প্রবৃদ্ধি দেখা গেছে।
অক্টোবরে ৬৫ হাজার ২৯২টি মোটরসাইকেল বিক্রি করে প্রথম স্থানে রয়েছে বাজাজ পালসার। গত বছরের অক্টোবরে বিক্রি হয়েছিল ৫৬ হাজার ৫৮৫টি। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৩৯ শতাংশ। অতিরিক্ত ৮ হাজার ৭০৭টি ইউনিট বিক্রি করে এই বিভাগে সবচেয়ে বেশি নতুন বিক্রির সংযোজন করেছে পালসার। মোট বাজারের ২৭ দশমিক ১৫ শতাংশ দখলে রেখেছে এই মডেল।
অন্যদিকে টিভিএস অ্যাপাচি বিক্রি হয়েছে ৬৩ হাজার ৪১১টি। গত বছরের ৬১ হাজার ৬১৯ ইউনিটের তুলনায় প্রবৃদ্ধি ২ দশমিক ৯১ শতাংশ। ২০২৫ সালের অক্টোবরে পালসারের চেয়ে ৫ হাজার ৩৪ ইউনিট এগিয়ে ছিল অ্যাপাচি। কিন্তু ২০২৬ সালের অক্টোবরে পালসার ১ হাজার ৮৮১ ইউনিটের ব্যবধানে এগিয়ে গেছে। পালসার ও অ্যাপাচি মিলিয়ে এই বিভাগে মোট বিক্রির ৫৩ দশমিক ৫২ শতাংশ দখল করেছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হোন্ডা ইউনিকর্ন। অক্টোবরে এই মোটরসাইকেলের ৪৩ হাজার ৮৬৮টি ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৮২৫টি। ফলে বার্ষিক প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৯৯ শতাংশ। ১৫০ থেকে ২০০ সিসি বিভাগের মোট বিক্রির ১৮ দশমিক ২৪ শতাংশ এসেছে এই মডেল থেকে। চতুর্থ স্থানে রয়েছে ইয়ামাহা এফজেড। বিক্রি হয়েছে ১৮ হাজার ৩৭০টি, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ০৫ শতাংশ বেশি। পঞ্চম স্থানে থাকা ইয়ামাহা এমটি ১৫ মডেলের বিক্রি ১৬ হাজার ২২৭ ইউনিট। এই মডেলের বার্ষিক প্রবৃদ্ধি ২৩ দশমিক ১৮ শতাংশ।
তবে ইয়ামাহার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা গেছে আর১৫ মডেলের ক্ষেত্রে। ২০২৫ সালের অক্টোবরে ৭ হাজার ৯৪৯টি ইউনিট বিক্রি হয়েছিল। ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৩৫টি। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে ৮৬ দশমিক ৬৩ শতাংশ। এই বিভাগে যেসব মডেলের দুই মাসেরই বিক্রির তথ্য রয়েছে, তাদের মধ্যে আর১৫ মডেলের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। ইয়ামাহা এক্সএসআর বিক্রি হয়েছে ৫ হাজার ২১৮টি। এফজেড, এমটি ১৫, আর১৫ এবং এক্সএসআর, এই চারটি মডেল মিলিয়ে ইয়ামাহার মোট বিক্রি ৫৪ হাজার ৬৫০ ইউনিট, যা পুরো বিভাগের ২২ দশমিক ৭২ শতাংশ।
তালিকার অষ্টম স্থানে রয়েছে হিরো এক্সপালস ২০০। অক্টোবরে বিক্রি হয়েছে ৫ হাজার ২৫টি। গত বছরের ৪ হাজার ১৬১ ইউনিটের তুলনায় প্রবৃদ্ধি ২০ দশমিক ৭৬ শতাংশ। কেটিএমের ১৬০ ও ২০০ সিসি মডেল মিলিয়ে বিক্রি হয়েছে ৩ হাজার ৫৫৩টি। গত বছরের তুলনায় বিক্রি কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে হিরো এক্সট্রিম ১৬০ বিক্রি হয়েছে ১ হাজার ৭৮৫টি, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ১৫ শতাংশ কম। হোন্ডা এসপি ১৬০ মডেলের বিক্রিতে বড় পতন দেখা গেছে। গত বছরের অক্টোবরে ৫ হাজার ৭৫৬টি ইউনিট বিক্রি হলেও এ বছর বিক্রি নেমে এসেছে ১ হাজার ১০৪ ইউনিটে। অর্থাৎ কমেছে ৮০ দশমিক ৮২ শতাংশ। এই বিভাগে সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বিক্রির পতন এটি। সুজুকি জিক্সারের বিক্রি ২৬ দশমিক ০১ শতাংশ কমে হয়েছে ৮৫৯ ইউনিট। হোন্ডা হর্নেট ২ দশমিক ০ বিক্রি হয়েছে ৫৭২টি, যা ৭০ দশমিক ৬৫ শতাংশ কম। হোন্ডা সিবি২০০এক্স মডেলের বিক্রি ৬৩ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮৭ ইউনিটে। বাজাজ অ্যাভেঞ্জার ২০২৫ সালের অক্টোবরে ১ হাজার ৪০২টি বিক্রি হলেও ২০২৬ সালের অক্টোবরে একটিও ইউনিট বিক্রি হয়নি।

প্রতিষ্ঠানভিত্তিক বিক্রির তালিকাতেও প্রথম স্থানে রয়েছে বাজাজ। অক্টোবরে প্রতিষ্ঠানটির ১৫০ থেকে ২০০ সিসি মোটরসাইকেল বিক্রি হয়েছে ৬৫ হাজার ২৯২টি। বার্ষিক প্রবৃদ্ধি ১২ দশমিক ৬০ শতাংশ এবং বাজারের ২৭ দশমিক ১৫ শতাংশ দখলে রয়েছে বাজাজের। দ্বিতীয় স্থানে টিভিএস। তাদের বিক্রি ৬৩ হাজার ৪১১ ইউনিট, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৯১ শতাংশ বেশি।
অন্যদিকে ইয়ামাহা ৫৪ হাজার ৬৫০টি মোটরসাইকেল বিক্রি করে তৃতীয় স্থানে উঠে এসেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রি প্রবৃদ্ধির হার ৪৬ দশমিক ২৩ শতাংশ। এক বছরে অতিরিক্ত ১৭ হাজার ২৭৮টি ইউনিট বিক্রি করেছে ইয়ামাহা। এর ফলে হোন্ডাকে পেছনে ফেলেছে তারা। হোন্ডার মোট বিক্রি কমে হয়েছে ৪৫ হাজার ৯৩১ ইউনিট। বার্ষিক পতন ৩ দশমিক ৪৭ শতাংশ। হিরোর বিক্রি প্রায় অপরিবর্তিত থাকলেও ০ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১০ ইউনিটে। কেটিএমের বিক্রি ১৬ দশমিক ৯৫ শতাংশ কমে ৩ হাজার ৫৫৩ এবং সুজুকির বিক্রি ২৬ দশমিক ০১ শতাংশ কমে ৮৫৯ ইউনিট হয়েছে।
আরও পড়ুন: ৯৯ হাজারে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৫০০ মডেলের ক্ষুদে সংস্করণ!
সব মিলিয়ে ২০২৬ সালের অক্টোবরে ১৫০ থেকে ২০০ সিসি মোটরসাইকেল বিভাগে বিক্রি বেড়েছে। পালসার ও অ্যাপাচির আধিপত্যের পাশাপাশি ইয়ামাহার একাধিক মডেলের বিক্রিতে প্রবৃদ্ধি এই মাসের বাজারের অন্যতম উল্লেখযোগ্য দিক।
এজেড




