শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন
স্মার্টওয়াচের বাজারে নতুন সংযোজন এনেছে ভিভো।

স্মার্টওয়াচের বাজারে নতুন সংযোজন এনেছে ভিভো। ভারতে ভিভো এক্স৫০০ সিরিজের পাশাপাশি লঞ্চ হয়েছে ভিভো ওয়াচ জিটি ২। আধুনিক নকশার এই স্মার্টওয়াচে রয়েছে ২ দশমিক ০৭ ইঞ্চির বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২ হাজার ৪০০ নিটস পিক ব্রাইটনেস। 

প্রতিষ্ঠানের দাবি, একবার চার্জ দিলে বিশেষ ব্যবহারের ক্ষেত্রে এই ঘড়িতে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে চিনে ভিভো এক্স৩০০ সিরিজের সঙ্গে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই স্মার্টওয়াচ।

ভারতে ভিভো ওয়াচ জিটি ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট এই দুইটি রঙে ঘড়িটি পাওয়া যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম, ভিভোর অনলাইন স্টোর এবং বিভিন্ন খুচরা দোকানে এটি কেনার সুযোগ থাকছে।

ভিভো ওয়াচ জিটি ২-তে ২ দশমিক ০৭ ইঞ্চির আয়তাকার ২ দশমিক ৫ডি বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন ৪৩২ গুণ ৫১৪ পিক্সেল। ডিসপ্লের চারপাশের বেজেল প্রায় ১ দশমিক ৮ মিলিমিটার পাতলা এবং প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী এর স্ক্রিন-টু-বডি অনুপাত ৮২ দশমিক ৪ শতাংশ। ঘড়িটির কেস তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে।

battery-life-watch-q85

এই স্মার্টওয়াচ চলবে ভিভোর নিজস্ব ব্লু রিভার অপারেটিং সিস্টেম ৩ দশমিক ০-তে। স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর এবং ব্লাড অক্সিজেন সেন্সর। শরীরচর্চার জন্য যুক্ত করা হয়েছে ১০০টিরও বেশি প্রি-সেট স্পোর্টস মোড। পাশাপাশি অ্যাক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং হল সেন্সরের মতো সুবিধাও থাকছে।

সংযোগ সুবিধার ক্ষেত্রে এতে রয়েছে ব্লুটুথ ৫ দশমিক ৪, এনএফসি এবং জিপিএস। এর পাশাপাশি গ্লোনাস, গ্যালিলিও এবং বেইদৌ স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার সমর্থন পাওয়া যাবে। জল থেকে সুরক্ষার জন্য রয়েছে ২এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং। জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট যোগাযোগের নম্বরে দ্রুত পৌঁছতে এতে যুক্ত করা হয়েছে ইমার্জেন্সি এসওএস অ্যাসিস্ট সুবিধা, যা কয়েক সেকেন্ডের মধ্যেই জরুরি যোগাযোগ করতে সাহায্য করে বলে দাবি করেছে ভিভো।

আরও পড়ুন: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ঘড়িটি বিশেষ নজর কেড়েছে। সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি সাধারণ ব্যবহারে এটি ১৪ দিন চলবে। আর অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে প্রায় ১২ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সব মিলিয়ে বড় ডিসপ্লে, স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা, জিপিএস এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিয়ে ১৪ হাজার ৯৯৯ রুপি দামে নতুন একটি বিকল্প হিসেবে এসেছে ভিভো ওয়াচ জিটি ২।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর