শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা
বাজারে নিজেদের নতুন স্মার্টফোন মটোরোলা এজ ৭০ নিও উন্মোচন করল প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা।

ভারতের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন মটোরোলা এজ ৭০ নিও উন্মোচন করল প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। এজ নিও সিরিজের এই নতুন ডিভাইসটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, সর্বোচ্চ ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের সনি লিটিয়া প্রধান ক্যামেরা ও ৪৫ ওয়াট দ্রুতগতির চার্জিং সুবিধাযুক্ত এই ফোনটি ব্যাংক অফারসহ ৪০ হাজার রুপির কম দামে বাজারে আনা হয়েছে।

দামের দিক থেকে মটোরোলা এজ ৭০ নিও মডেলের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৯৯৯ রুপি। ফোনটি প্যানটোন গ্রে লাইলাক, প্যানটোন মিল্কি ব্লু, প্যানটোন মাউন্টেন ভিউ এবং প্যানটোন সেজ এই চারটি রঙে পাওয়া যাবে। 

motrola

উদ্বোধনী অফার হিসেবে প্রথম ১০ দিন সরাসরি ৩ হাজার রুপি ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, ফলে ব্যাংক অফারসহ ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে ৩৭ হাজার ৯৯৯ রুপি। এছাড়া নির্দিষ্ট কিছু ব্যাংক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ৩ হাজার রুপি ক্যাশব্যাক এবং ৯ মাস পর্যন্ত বিনা খরচে কিস্তির সুবিধা পাওয়া যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট, মটোরোলার নিজস্ব ওয়েবসাইট ও অফলাইন দোকানে ফোনটির বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারিতে এলো ভিভো এক্স৫০০ সিরিজ

ফোনটির কারিগরি বৈশিষ্ট্যে রয়েছে ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে সর্বোচ্চ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ৫ হাজার ২০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা পাওয়া যাবে। ভেজা হাতেও সহজে ব্যবহারের জন্য এতে ওয়াটার টাচ সুবিধা যুক্ত করা হয়েছে। কাজের গতির জন্য ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউআই, যেখানে ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম এবং ৫ বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মটোরোলা।

moto

ছবি তোলার জন্য ফোনটির পেছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের সনি লিটিয়া ৭১০ প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের তারযুক্ত দ্রুতগতির চার্জিং, ৭.৫ ওয়াটের রিভার্স তারযুক্ত চার্জিং এবং বাইপাস চার্জিং সুবিধাও রাখা হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর