বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একসঙ্গে চালানো যাবে সামনের ও পেছনের ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একসঙ্গে চালানো যাবে সামনের ও পেছনের ক্যামেরা
ব্যবহারকারীদের জন্য নতুন একটি ক্যামেরা সুবিধা পরীক্ষা করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীদের জন্য নতুন একটি ক্যামেরা সুবিধা পরীক্ষা করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে মুঠোফোনের সামনের ও পেছনের ক্যামেরা একসঙ্গে সচল রেখে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা যাবে। ফলে সামনের দৃশ্য ধারণের পাশাপাশি ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও সহজে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমানে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণে এই সুবিধা দেখা গেছে। আগামী দিনে আধেয় বা কনটেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য এটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।

হোয়াটসঅ্যাপের তথ্যদাতা ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড অ্যাপে দ্বৈত ক্যামেরা সুবিধাটি পরীক্ষা করা হচ্ছে। গুগল প্লে স্টোরে থাকা ২.২৬.৪৬.৯ পরীক্ষামূলক সংস্করণে এই সুবিধা নজরে এসেছে। এর সাহায্যে মুঠোফোনের সামনের এবং পেছনের উভয় ক্যামেরাই একযোগে চালু থাকবে।

নতুন এই সুবিধা ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা অংশে যেতে হবে। সেখানে ওপরের ডানদিকে একটি নতুন ক্যামেরা চিহ্ন দেখা যেতে পারে। সেটিতে চাপ দিলেই দ্বৈত ক্যামেরা মোড চালু হয়ে যাবে। এরপর পেছনের ক্যামেরায় যে দৃশ্য ধারণ হবে, তা মূল পর্দায় দেখা যাবে। অন্যদিকে, সামনের ক্যামেরায় ধারণ হওয়া নিজস্ব ছবি বা ভিডিওর দৃশ্য পর্দার ওপরের কোণে একটি ছোট জানালায় দেখা যাবে।

app

ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ছোট জানালার অবস্থানও বদলে নিতে পারবেন। এ ছাড়া পর্দায় থাকা ক্যামেরা বদলানোর বোতামের সাহায্যে দুই ক্যামেরার দৃশ্য পরস্পরের সঙ্গে অদলবদল করা যাবে। অর্থাৎ ক্যামেরা বদলালে সামনের ক্যামেরার দৃশ্য মূল পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট জানালায় দেখা যাবে।

একই পর্দায় দুই ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা এবং ভিডিও ধারণ—উভয় কাজই করতে পারবেন ব্যবহারকারীরা। ধারণ শেষ হওয়ার পর ছবি বা ভিডিওতে শিরোনাম বা ক্যাপশন যুক্ত করা যাবে। চাইলে সম্পাদনা করেও পাঠানো যাবে, আবার কোনো বদল ছাড়াই সরাসরি ভাগ করে নেওয়ার সুযোগও থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ প্রতিক্ষার পর হোয়াটসঅ্যাপে এলো মেসেজ শিডিউল করার সুবিধা

বিশেষ করে ভ্লগ তৈরি, প্রতিক্রিয়া ভিডিও, ভ্রমণ ভিডিও এবং কোনো সরাসরি অনুষ্ঠান ধারণ করার ক্ষেত্রে এই সুবিধা বেশ কার্যকর হতে পারে। কোনো স্থানের দৃশ্য দেখানোর পাশাপাশি সেই মুহূর্তে নিজের অনুভূতি বা প্রতিক্রিয়াও একই ভিডিওতে তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

দ্বৈত ক্যামেরা সুবিধার পাশাপাশি জ্যাপস নামের আরও একটি নতুন বার্তা আদানপ্রদানের সুবিধা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে পাঠানো বার্তা প্রাপক দেখার পর অদৃশ্য হয়ে যাবে, তবে প্রেরকের চ্যাট পর্দায় সেই বার্তা দেখা যেতে পারে। এ ছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য একবার দেখার পর অদৃশ্য হয়ে যাওয়া লিখিত বার্তা বা ভিউ ওয়ানস টেক্সট মেসেজ সুবিধা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর