মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জিডিএল: ১৭ হাজার টাকা দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

জিডিএল: ১৭ হাজার টাকা দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)।

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেসহ বিভিন্ন ফিচারযুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

গিগাএক্স ওয়াই৩২-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যাবে সাবলীল অভিজ্ঞতা।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর। অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটি দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে? জেনে নিন সতর্কতার লক্ষণ ও সুরক্ষার উপায়

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৪ (IP64) রেটিং। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া এতে রয়েছে ফোরজি নেটওয়ার্ক, ব্লুটুথ ৫.০ এবং আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ—এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৬ হাজার ৯৯৯ টাকা।

নতুন এ মডেলের মাধ্যমে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে স্মার্টফোন বাজারে নতুন বিকল্প নিয়ে এসেছে জিডিএল।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর