সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে? জেনে নিন সতর্কতার লক্ষণ ও সুরক্ষার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে? জেনে নিন সতর্কতার লক্ষণ ও সুরক্ষার উপায়
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সহজ কথায় ফোন ট্যাপিং বলতে বোঝায়, আপনার ফোনের কথাবার্তা বা তথ্য অন্য কেউ গোপনে শুনছে কিংবা রেকর্ড করছে। অনেক ক্ষেত্রে এটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটে, আবার অনেক সময় স্পাইওয়্যার বা ক্ষতিকর অ্যাপের মাধ্যমে বেআইনিভাবে নজরদারি চালানো হয়। নিজের স্মার্টফোনে এমন কোনো অস্বাভাবিকতা ঘটছে কি না, তা কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব এবং প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা সেটিংস দিয়ে ফোন সুরক্ষিত রাখা যায়।

কোনো ভারী কাজ না করা সত্ত্বেও যদি স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায় কিংবা ব্যাটারির চার্জ অস্বাভাবিক দ্রুত ফুরিয়ে যায়, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। অনেক সময় ফোনের পটভূমিতে কোনো স্পাইওয়্যার বা রেকর্ডিং অ্যাপ ক্রমাগত সচল থাকলে এমন হয়, যার ফলে প্রসেসর ও ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে।

কারণ ছাড়া হঠাৎ ইন্টারনেট ডেটা বেশি খরচ হতে শুরু করলে সেটিও সতর্কতার সংকেত হতে পারে। নজরদারি চালানো কিছু অ্যাপ আপনার কথোপকথনের অডিও ফাইল এবং অন্যান্য তথ্য নিয়মিত বাইরের সার্ভারে পাঠায়, আর সেই কারণেই মোবাইল ডেটা দ্রুত শেষ হয়ে যেতে পারে।

ফোনে কথা বলার সময় বারবার অস্বাভাবিক শব্দ শোনা গেলে সাবধান হওয়া প্রয়োজন। যেমন কথা বলার মাঝে ক্লিক করার শব্দ, নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসা বা পটভূমিতে অদ্ভুত আওয়াজ শোনা গেলে সন্দেহ তৈরি হতে পারে। পাশাপাশি ফোনে এমন কোনো অ্যাপ চোখে পড়লে যা আপনি নিজে ইনস্টল করেননি কিংবা অদ্ভুত কোড বা অক্ষরসংবলিত সন্দেহজনক ক্ষুদে বার্তা এলেও সতর্ক থাকা উচিত।

image-28676-1550095006

ফোনে আড়ি পাতার সন্দেহ হলে ডায়ালারে গিয়ে কোড যাচাই করে দেখতে পারেন আপনার কল বা বার্তা অন্য কোনো অজানা নম্বরে ফরোয়ার্ড হচ্ছে কি না। তবে মনে রাখা জরুরি যে এই কোডগুলো সরাসরি ফোন ট্যাপিং শনাক্ত করতে পারে না, বরং মূলত কল ফরোয়ার্ডিংয়ের তথ্য দেখায়।

সন্দেহ তৈরি হলে দ্রুত ব্যাংকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলোর পাসওয়ার্ড বদলে ফেলা উচিত, প্রয়োজনে অন্য কোনো নিরাপদ ডিভাইস থেকে তা করা যেতে পারে। ফোনে স্পাইওয়্যার বা ম্যালওয়্যার থাকার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করা যায়, তবে গুরুতর নজরদারির শঙ্কা থাকলে আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে এই কাজটি করুন

আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে সাইবার হামলা ও স্পাইওয়্যার থেকে বাড়তি সুরক্ষার জন্য লকডাউন মোড চালু করার সুবিধা রয়েছে, যা ফোনের কিছু নির্দিষ্ট কার্যক্রম সীমিত করে দেয়। এটি চালু করতে সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে প্রবেশ করে লকডাউন মোড নির্বাচন করতে হয় এবং টার্ন অন লকডাউন মোডে ট্যাপ করলে ফোন রিস্টার্ট হয়ে মোডটি সক্রিয় হয়।

তবে নজরদারির আশঙ্কা যদি গুরুতর হয় এবং যথেষ্ট সন্দেহ তৈরি হয়, তবে অভিজ্ঞ ও স্বীকৃত ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞের সহায়তায় ফোন পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সাইবার অপরাধ বিভাগেও অভিযোগ দায়ের করা যেতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর