সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নকিয়ার পরিচিত ডিজাইনের আদলে নতুন একটি আকর্ষণীয় ফিচার ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল।

নকিয়ার পরিচিত ডিজাইনের আদলে নতুন একটি আকর্ষণীয় ফিচার ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে এইচএমডি গ্লোবাল। এইচএমডি ২৩২০ ফ্লিপ ফোর-জি নামের এই নতুন ডিভাইসটিতে ডুয়াল ডিসপ্লে এবং ফোর-জি কানেক্টিভিটিসহ একাধিক আধুনিক ফিচার থাকতে পারে বলে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে।

টেক ওয়ার্ল্ডে নতুন এই ফ্লিপ ফোনটির বিস্তারিত তথ্য সামনে এনেছেন জনপ্রিয় টিপস্টার স্ম্যাশএক্স সিক্সটি। সম্প্রতি বাজারে আসা নকিয়া ২৩৬০ ফ্লিপ ফোনের সঙ্গে নতুন এই ডিভাইসটির ডিজাইনের মিল থাকলেও, সবচেয়ে বড় পার্থক্য থাকছে নেটওয়ার্ক সাপোর্টে। পুরোনো মডেলটিতে যেখানে কেবল টু-জি জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করা যায়, সেখানে নতুন এই এইচএমডি মডেলে ফোর-জি এলটিই ক্যাট ফোর কানেক্টিভিটি মিলবে।

HMD-2320-Flip-4G-4-2026-11-e0f9b96d0e73717649e6d9fc1100d2e7

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ইউনিসকের টি ৫১২৭ চিপসেট ব্যবহার করা হতে পারে। সঙ্গে থাকতে পারে ৬৪ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ব্যাটারি ব্যাকআপের জন্য এতে থাকছে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

আরও পড়ুন: শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরায় আসছে শাওমির নতুন ফোন

এছাড়া কানেক্টিভিটি ও নিরাপত্তার জন্য থাকছে এসওএস সাপোর্ট, পুশ-টু-টক, জিপিএস রিয়েল-টাইম ট্র্যাকিং, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ সংস্করণ পাঁচ। এফএম রেডিও, তিন দশমিক পাঁচ মিলিমিটার হেডফোন জ্যাক ও হিয়ারিং এইড সুবিধা সহ নানাবিধ ফিচারে সমৃদ্ধ হতে চলেছে নতুন এই হ্যান্ডসেটটি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর