রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরায় আসছে শাওমির নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরায় আসছে শাওমির নতুন ফোন
বিশ্ববাজারে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।

বিশ্ববাজারে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে শাওমি ১৮ প্রো সিরিজের বিশ্বব্যাপী লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স মডেল দুটি আন্তর্জাতিক বাজারে উন্মোচন করা হবে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে চীনের বাজারে এই স্মার্টফোন দুটি প্রথমবারের মতো অবমুক্ত করা হয়েছিল।

নতুন এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর পেছনের দিকে থাকা সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে এবং শক্তিশালী লাইকা ক্যামেরা সেটআপ। শাওমি ১৮ প্রো মডেলে মূল ডিসপ্লে হিসেবে রয়েছে ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড প্যানেল এবং পেছনে ২ দশমিক ৭ ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন। অন্যদিকে প্রো ম্যাক্স মডেলে দেওয়া হয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় মূল ডিসপ্লে এবং পেছনে ২ দশমিক ৯ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে। দুটি ফোনের মূল পর্দাতেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ চার হাজার নিটস উজ্জ্বলতা এবং পাশ থেকে অন্যের দৃষ্টি আড়াল করার জন্য প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

xiaomi-18-pro-series-57181790309501

দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ এবং প্রো ম্যাক্স মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটের সঙ্গে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা থাকছে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক হাইপার ওএস ৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। ছবি তোলার জন্য উভয় ফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

আরও পড়ুন: ফোনে সিম কার্ড বদলানোর সময় কি ফোন বন্ধ করা উচিত?

ব্যাটারি ক্ষমতার দিক থেকেও চমক রেখেছে শাওমি। চীনে উন্মোচিত শাওমি ১৮ প্রো মডেলে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার এবং প্রো ম্যাক্স মডেলে আট হাজার পাঁচশ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উভয় ডিভাইসেই ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং, ৫০ ওয়াট তারবিহীন চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে। প্যারিসের মূল অনুষ্ঠান থেকে বিশ্ববাজারের জন্য ফোন দুটির চূড়ান্ত দাম ও বিক্রির তারিখ ঘোষণা করা হবে।   

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর