সিম কার্ড বদলানোর সময় কি ফোন বন্ধ রাখা উচিত? নাকি ফোন চালু রেখেই সিম কার্ড বদলানো সম্ভব? এমন প্রশ্নে অনেকেরই মনে। এসব প্রশ্বের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, আধুনিক অনেক স্মার্টফোনে চালু অবস্থাতেই সিম পরিবর্তনের সুবিধা বা হট সোয়াপ প্রযুক্তির প্রচলন রয়েছে, তবুও সিম বদলানোর সময় ফোন বন্ধ করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এর ফলে নতুন নেটওয়ার্কের সেটিংস সঠিকভাবে শনাক্ত হতে সুবিধা হয় এবং নো সার্ভিস বা নেটওয়ার্ক ত্রুটির মতো অপ্রত্যাশিত সমস্যাগুলো সহজেই এড়ানো সম্ভব হয়।

ফোন বন্ধ না করে সিম পরিবর্তনের বিকল্প পদ্ধতি হিসেবে সেটিংস থেকে এয়ারপ্লেন মোড চালু করে নেওয়া যেতে পারে। এর ফলে ফোন আশপাশের মোবাইল টাওয়ারের সঙ্গে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং নেটওয়ার্কের ক্ষেত্রে ডিভাইসটি অনেকটা সুইচ অফ অবস্থার মতো হয়ে যায়। এয়ারপ্লেন মোড চালু করার পর সিম ট্রে বের করে নতুন সিম লাগিয়ে প্রায় ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার এয়ারপ্লেন মোড বন্ধ করে দিতে হবে। এতে ফোনের মডেম নতুন করে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পায় এবং নতুন সিম কার্ডটি সঠিকভাবে কাজ শুরু করে।
আরও পড়ুন: সারারাত ওয়াইফাই রাউটার চালু রাখছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

যাদের ফোনে হাইব্রিড সিম ট্রে বা একই সঙ্গে সিম ও মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে, সিম বদলানোর সময় তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ ফোন বন্ধ না করে বা সেটিংস থেকে মেমোরি কার্ড আনমাউন্ট না করে হঠাৎ সিম ট্রে বের করলে মেমোরি কার্ড করাপ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এর ফলে কার্ডে থাকা সমস্ত মূল্যবান ছবি, ভিডিও ও গুরুত্বপূর্ণ ডেটা চিরতরে হারিয়ে যেতে পারে। তাই মেমোরি কার্ড সুরক্ষিত রাখতে সিম পরিবর্তনের আগে অবশ্যই ডিভাইস বন্ধ করা বা মেমোরি কার্ড আনমাউন্ট করার নিয়ম মেনে চলা উচিত।
এজেড




