আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার, অ্যালঝাইমার ও হৃদরোগের মতো জটিল রোগের কার্যকর চিকিৎসা খুঁজে পাওয়া সম্ভব হবে বলে দাবি করেছেন জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই। তার মতে, নতুন ওষুধ আবিষ্কারের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। তবে এই ভবিষ্যৎবাণী নিয়ে চিকিৎসাবিজ্ঞান ও জৈবপ্রযুক্তির বিশেষজ্ঞদের একাংশ এখনও সংশয় প্রকাশ করেছেন।
আরও পড়ুন: যুগান্তকারী উদ্ভাবন: অন্যের মনের কথা জানার প্রযুক্তি এবার বাস্তবের পথে
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই জানিয়েছেন, এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ এবং নানা ধরনের মানসিক রোগ অতীতের বিষয় হয়ে উঠতে পারে। তার ভাষ্য, সঠিক উপায়ে এই প্রযুক্তির ব্যবহার করতে পারলে মানবসভ্যতার ইতিহাসে এক অলৌকিক সাফল্যের যুগের সূচনা হবে।
_20261115_092729121.jpeg)
শুধু তিনিই নন, টেসলার কর্ণধার ইলন মাস্ক এবং গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও চিকিৎসাক্ষেত্রে এই বিপ্লব আসার জোরালো সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। গুগলের ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম আলফাফোল্ডের মতো প্রযুক্তি ইতিমধ্যেই বিশ কোটিরও বেশি প্রোটিনের গঠন সফলভাবে ম্যাপ করেছে, যা ভবিষ্যতে জটিল রোগের ওষুধ আবিষ্কারের পথকে আরও প্রশস্ত করবে।
এজেড




