মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে বিয়ে-পার্টির নিমন্ত্রণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

ওয়াটসঅ্যাপে দারুণ ফিচার: অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে বিয়ে-পার্টির নিমন্ত্রণ
ওয়াটসঅ্যাপে দারুণ ফিচার: অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে বিয়ে-পার্টির নিমন্ত্রণ

যাদের ফোনে কোনো ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মেসেজিং অ্যাপ নেই, তাদের সঙ্গেও এবার বিয়ে, পার্টি বা যেকোনো পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণ অনায়াসে ভাগ করে নেওয়া যাবে। মেটা নিয়ে এসেছে ওয়াটসঅ্যাপ ইভেন্টসের এক নতুন আপডেট। এর ফলে ইউজাররা যেকোনো ইভেন্টের ইনভিটেশন লিংক এমন মানুষের সঙ্গেও শেয়ার করতে পারবেন, যাদের ওয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই।

বিশেষ এই ফিচারের মাধ্যমে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিরা যেকোনো ব্রাউজারে লিংকটি খুলে ইভেন্টের যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন। পাশাপাশি তারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, সেই উত্তর বা আরএসভিপি করতে পারবেন। অর্থাৎ এর জন্য আলাদা করে কোনো ওয়াটসঅ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজনই হবে না।

আরও পড়ুন: পুরনো ফোন রিসেট করলেই কি সব তথ্য মুছে যায়? বিক্রির আগে এই কাজটি করুন

নতুন এই আপডেটের সঙ্গে ইভেন্ট পরিচালনার জন্য ওয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে আলাদা একটি হোম সেকশন। সেটিংসে থাকা এই ইভেন্টস হোম অপশন থেকে ব্যবহারকারীরা তাদের পুরনো এবং আগামী দিনের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এর মধ্যে নিজের তৈরি করা ইভেন্টের পাশাপাশি অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণও থাকবে। এই সেকশন থেকেই আয়োজকরা কাস্টম ইনভিটেশন তৈরি করা থেকে শুরু করে অতিথিদের উত্তর দেখা এবং তাদের রিমাইন্ডার পাঠানোর মতো কাজগুলো করতে পারবেন। এছাড়া এতে যুক্ত হচ্ছে প্লাস ওয়ান অপশন, যার সাহায্যে অতিথিরা জানাতে পারবেন তারা সঙ্গে আরও কাউকে নিয়ে আসছেন কি না।

ব্যবহারকারীদের প্রাইভেসির কথা মাথায় রেখে এই ফিচারে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজক যাদের চেনেন না, সেই অতিথিরা তার ফোন নম্বর দেখতে পাবেন না। অন্যদিকে যাদের ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তারা ইনভিটেশন লিংক ব্রাউজারে খোলার পর উপস্থিতি নিশ্চিত বা আরএসভিপি করার পরই কেবল ইভেন্টের সঠিক ঠিকানা দেখতে পাবেন। সংস্থার দাবি, নতুন এই ফিচার চলে আসলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও কলের এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষা আগের মতোই সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ইতিমধ্যেই এই আপডেটের ঘোষণা দিয়েছে মেটা এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সব ইউজারের কাছে এই সুবিধা পৌঁছে যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর