শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গ্যালাক্সি জেড ফোল্ডকে টক্কর দিতে পারে মোটোরোলা রেজোর ফ্লেক্স ২০২৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

গ্যালাক্সি জেড ফোল্ডকে টক্কর দিতে পারে মোটোরোলা রেজোর ফ্লেক্স ২০২৭
ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ নতুন ধরনের ডিজাইন নিয়ে হাজির হতে পারে মোটোরোলা।

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ নতুন ধরনের ডিজাইন নিয়ে হাজির হতে পারে মোটোরোলা। সংস্থার আসন্ন ওয়াইড ফোল্ডেবল ফোনটির সম্ভাব্য নাম হতে পারে মোটোরোলা রেজোর ফ্লেক্স ২০২৭। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া তথ্যে এই সম্ভাব্য নাম সামনে এসেছে। ফোনটি সাধারণ বইয়ের মতো খুলবে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এবং গুগল পিক্সেল ফোল্ডের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যদিও মোটোরোলা এখনও এই হ্যান্ডসেটটির নাম বা উন্মোচনের সময় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে চলতি বছরের ডিসেম্বরেই এটি বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন: পুরনো ফোন রিসেট করলেই কি সব তথ্য মুছে যায়? বিক্রির আগে এই কাজটি করুন

প্রযুক্তিভিত্তিক বিভিন্ন তথ্য প্রকাশকারী সূত্রের দাবি অনুযায়ী, ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হতে পারে এর ছোট ও চওড়া আকৃতি। সাধারণ ক্ল্যামশেল ফোল্ডেবলের পরিবর্তে বইয়ের মতো ফোল্ডিং ডিজাইনের এই ডিভাইসে ৬.৯২ ইঞ্চির মূল ওএলইডি ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। ফোনের বাইরের দিকে দেওয়া হতে পারে ৪.৯৭ ইঞ্চির কভার স্ক্রিন, ফলে ফোন না খুলেও জরুরি কাজ সেরে ফেলা যাবে। পানি ও ধুলা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে বিশেষ আইপি৪৮ এবং আইপি৪৯ রেটিং থাকার কথা বলা হচ্ছে।

moto

চমৎকার পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেটের সাথে ১২ জিবি র‍্যাম ব্যবহার করা হতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে শুরু থেকেই এতে অ্যান্ড্রয়েড ১৭ পাওয়ার ইঙ্গিত মিলেছে। ছবি তোলার জন্য ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা বিশিষ্ট ডুয়াল ক্যামেরা সেটআপ এবং দীর্ঘ সময় সচল রাখতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। ডার্ক বোটানিক্যাল গার্ডেন এবং ধনিয়া—এই দুইটি আকর্ষণীয় রঙে আসতে যাওয়া এই স্মার্টফোনটির চূড়ান্ত ফিচার ও দাম জানতে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর