বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

এসি কতদিন পরপর সার্ভিস করতে হয়? জানেন না অনেকেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

এসি কতদিন পরপর সার্ভিস করতে হয়? জানেন না অনেকেই
এসি কতদিন পরপর সার্ভিস করতে হয়? জানেন না অনেকেই

অনেক সময় আমরা বুঝতেই পারি না এসির ভেতর কতটা ময়লা জমেছে! ফলে সময়মতো এসির সার্ভিস করানো হয় না। আর তাতেই এসি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। বাড়িতে বাড়িতে এখন এসি দেখা যায়। তবে এসি থেকে নির্গত গরম বাতাস কিন্তু প্রকৃতিকে আরও বেশি উষ্ণ করে তুলছে। মনে রাখবেন, প্রকৃতির এই তীব্র দহন থেকে রক্ষা পেতে গাছের কোনো বিকল্প নেই। আর এখন যা পরিস্থিতি, তাতে প্রতিটি মানুষের উচিত গাছ লাগানোর ব্যাপারটি নিয়ে ভাবনা-চিন্তা করা। ঘর ঠান্ডা করার এই মেশিন কিন্তু গরম থেকে মুক্তির দীর্ঘমেয়াদি সমাধান নয়।

এসির ধুলা ও ময়লা সাধারণত বাইরে থেকে দেখা যায় না। কুলারের প্যাডে ধুলা জমলে তা বাইরে থেকে বোঝা গেলেও এসির ক্ষেত্রে তেমনটা হয় না। ফলে অনেকেই দিনের পর দিন এসি সার্ভিস করান না। আর তাতেই খরচ ও সমস্যা বাড়ে। অনেকেই এসি সময়মতো সার্ভিস করেন না। এতে কিন্তু এসির আয়ু কমে যায়। তার ওপর খরচও বেড়ে যায় অনেকটাই। প্রশ্ন হচ্ছে, এসি বছরে কতবার সার্ভিস করাতে হয়! এই তথ্য অনেকেই জানেন না। তবে অনেক সময় এসি কেনার সময় সংস্থার তরফে এই তথ্য দেওয়া হয়।

ac_20250429_113505049

বাতাসে এখন হালকা শীতের আমেজ। অর্থাৎ প্রায় প্রতিটি বাড়িতেই এখন এসি বন্ধ রাখার পালা। তবে এই সময়টাতে একবার এসি সার্ভিসিং করিয়ে নিলে ভালো। তার পর গরমের সময়ের মাঝে একবার সার্ভিস করাতে হয়। তীব্র গরম শেষ হলে আরেকবার এসি সার্ভিস করিয়ে নিতে হয়।

আরও পড়ুন: শীত আসার আগেই গিজারের যত্ন

এবার প্রশ্ন, এসি সার্ভিস করানোর দরকার কী? এসি ফিল্টারে অতিরিক্ত ধুলা জমলে ফিল্টার বন্ধ হয়ে যেতে পারে। ধুলার জন্য এসির কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়তে পারে। এতে কম্প্রেসর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পেশাদার মেকানিক এসির ভেতরের অংশ পরিষ্কার করেন। ফিল্টার পরিষ্কার করেন। এছাড়া মিটারের সাহায্যে কম্প্রেসরের গ্যাস মেপে দেন এবং গ্যাস কম থাকলে তা পুনরায় ভরাট করে দেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর