শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!
গুগল ফটোসে এল ৫টি ধামাকা ফিচার! জেমিনি এআই ও ডিজিটাল ওয়ার্ডরোব দিয়ে বদলে যাবে ছবি এডিটিংয়ের অভিজ্ঞতা

গুগল ফটোসে এল ৫টি নতুন ফিচার। জেমিনি এআই, ডিজিটাল ওয়ার্ডরোব থেকে মার্কআপ টুল, কী ভাবে কাজ করবে এই ফিচারগুলো? অনেকেই গুগল ফটোসে সব ছবি সেভ করে রাখেন। তবে এলোমেলোভাবে সেভ করায় অনেক সময়েই দরকারের সময়ে সেই ছবি খুঁজে পেতে সময় লেগে যায়। তবে গুগলের নতুন আপডেটে কিছু বিশেষ ফিচারের মাধ্যমে এ বার আপনি সিকোয়েন্স মেনে ছবি সাজিয়ে রাখতে পারবেন। নতুন আপডেটে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে জেমিনি-এআই ফিচার, ডিজিটাল ওয়ার্ডরোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস এবং উন্নত মার্কআপ টুল। যাতে সহজেই ছবি খোঁজা, এডিট করা থেকে শুরু করে পোশাকের ডিজিটাল ছবি সেভ—বিভিন্ন কাজ করা যাবে এই ফিচারগুলির মাধ্যমে।

জেমিনি দিয়ে ছবির কাজ আরও সহজ

গুগল ফটোসে জেমিনির সাহায্যে ছবির লাইব্রেরি তৈরি করা যায়। এর থেকে প্রয়োজনীয় ছবি খুঁজে বের করা এবং সেগুলিতে পরিবর্তন করা আরও সহজ হয়। এর ফলে নির্দিষ্ট ছবি খুঁজতে দীর্ঘ সময় ধরে স্ক্রল করার দরকার হয় না। এক কম্যান্ড দিলেই জেমিনি সেই ছবি খুঁজে দিতে পারবে। তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র নির্দিষ্ট গুগল এআই প্রো এবং আল্ট্রা গ্রাহকদের জন্যই উপলব্ধ। খুব শিগগিরই বাকি দেশগুলোতেও এটি চালু হবে বলে জানানো হয়েছে।

ছবি থেকেই তৈরি হবে ডিজিটাল ওয়ার্ডরোব

গুগল ফটোসের নতুন ওয়ার্ডরোব ফিচার ছবিতে থাকা পোশাক চিনে নিয়ে সেগুলোর একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা যেতে পারে। এরপর ইউজাররা বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন আউটফিট-ও তৈরি করতে পারবেন। এমনকি ভার্চুয়ালি পোশাক পরেও দেখা যাবে। ভারত, আমেরিকা ও ব্রাজিলে অ্যানড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করা হচ্ছে।

images_(1)

মুডস বদলে দেবে ছবির লুক

নতুন মুডস ফিচারের মাধ্যমে ছবিতে ৩৫এমএম ফিল্ম বা ২০০০-এর ডিজিটাক্যামের মতো বিভিন্ন স্টাইল যোগ করা যাবে। এটি সাধারণ ফিল্টারের মতো শুধু রং বদলাবে না, ছবির ধরন অনুযায়ী ছবিটি কী স্টাইলে এডিট হবে, তাও করে দেবে। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বিশ্ব জুড়ে চালু হচ্ছে।

রিমিক্স টেমপ্লেটসে সহজেই তৈরি হবে নতুন ছবি

গুগল ফটোসে যোগ হচ্ছে ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট। এগুলোর সাহায্যে সাধারণ ছবিতে বিভিন্ন প্রম্পট যোগ করা যাবে। ধরুন একটি ছবিতে আপনি বার্থডে কার্ড যোগ করতে চান, তবে রিমিক্স টেমপ্লেটসের সাহায্যে এটি যোগ করতে পারবেন। এ ছাড়াও আরও নানা আকর্ষণীয় ডিজাইন এটিতে যোগ করতে পারবেন। আপনার ফটোও বদলে নেওয়া যাবে। ফলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো ছবি তৈরি করতে আলাদা এডিটিং অ্যাপের প্রয়োজন কম হবে।

আরও পড়ুন: চীনে যাওয়ার আগে এই ৪টি অ্যাপ ফোনে অবশ্যই ডাউনলোড করে নেবেন

মার্কআপ টুলেও এসেছে সুবিধা

মার্কআপ টুলেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন রিড্যাক্ট পেনের সাহায্যে ছবির গোপন বা ব্যক্তিগত তথ্য ঢেকে দেওয়া যাবে। পাশাপাশি, স্কেচ করার জন্য আরও নির্দিষ্ট থিকনেস কন্ট্রোল এবং ছবি বা স্ক্রিনশটে লেখার জন্য নতুন ফন্ট যোগ হয়েছে। অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর