শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

চীনে যাওয়ার আগে এই ৪টি অ্যাপ ফোনে অবশ্যই ডাউনলোড করে নেবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

চীনে যাওয়ার আগে এই ৪টি অ্যাপ ফোনে অবশ্যই ডাউনলোড করে নেবেন
চীনে যাওয়ার আগে এই ৪টি অ্যাপ ডাউনলোড করা জরুরি

চীনে ব্যবসা বা পাইকারি কেনাকাটার জন্য আসার পরিকল্পনা করছেন? কিংবা আরামে ভ্রমণে যেতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কেননা, এই লেখায় চারটি অ্যাপসের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো চীনে ভ্রমণে যাওয়ার আগেই আপনার ফোনে ডাউনলোড করে, ইনস্টল করে নেওয়া জরুরি। 

এসব অ্যাপস চীনে কেনাকাটা, গুদাম বা ফ্যাক্টরি পরিদর্শনের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা দেবে। তাই চীনে যাওয়ার আগে এই ৪টি অ্যাপ ফোনে ইনস্টল করে নেওয়া অত্যন্ত জরুরি।

প্রথমত, উইচ্যাট (WeChat)। চীনে যোগাযোগের ক্ষেত্রে এটি সবচেয়ে অপরিহার্য অ্যাপ। শুধু চ্যাট বা কল করা নয়, বরং হোটেল বুকিং, ট্যাক্সি ভাড়া করা, রেস্তোরাঁয় পেমেন্ট করা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই উইচ্যাট। তাই চীনে পা রাখার আগেই এই অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া উচিত।

shutterstock_1348316774

দ্বিতীয়ত, আলিপে (Alipay)। চীনে নগদ টাকা বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সব জায়গায় সমানভাবে কাজ করে না। আলিপে অ্যাপে আপনার ব্যাংক কার্ড যুক্ত করে নিলেই আপনি খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা, ট্রেন বা সাবওয়ের টিকিট কাটা এবং লেনদেন সম্পন্ন করতে পারবেন। পাইকারি বাজারে দরদাম মেটানোর ক্ষেত্রে এটি দারুণ কাজে দেয়।

তৃতীয়ত, বাইদু ম্যাপস (Baidu Maps)। চীনে গুগল ম্যাপস বা এর সেবাগুলো সঠিকভাবে কাজ করে না। রাস্তাঘাট চেনার জন্য, নির্দিষ্ট কোনো গুদাম, ফ্যাক্টরি বা হোলসেল মার্কেট খুঁজে বের করার জন্য বাইদু ম্যাপস সবচেয়ে নির্ভরযোগ্য নেভিগেশন অ্যাপ। এটি আপনাকে সঠিক রুট এবং পরিবহনের নিখুঁত দিকনির্দেশনা দেবে।

আরও পড়ুন: গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

চতুর্থত, অনুবাদক অ্যাপ হিসেবে মাইক্রোসফট ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেটর (যেটি ভিপিএন দিয়ে বা বিকল্প উপায়ে ব্যবহার উপযোগী)। ইউউ বা বিভিন্ন ফ্যাক্টরিতে স্থানীয় ব্যবসায়ীরা অনেক সময় ইংরেজি বোঝেন না। তাই রিয়েল-টাইম ভয়েস বা টেক্সট ট্রান্সলেশনের জন্য একটি ভালো অনুবাদ অ্যাপ সঙ্গে রাখা খুব জরুরি, যা দরদাম ও পণ্য সংক্রান্ত আলোচনার সময় বড় সাহায্য করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর