শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

অ্যানথ্রপিককে ৪২ বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রডকম

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ এএম

শেয়ার করুন:

অ্যানথ্রপিককে ৪২ বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রডকম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৪২ বিলিয়ন ডলার ঋণ দেবে চিপ নির্মাতা ব্রডকম। অ্যানথ্রপিকের আইপিও প্রসপেক্টাসে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিক আগামী পাঁচ বছরে টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) কম্পিউটিং সক্ষমতা লিজ নিতে ১২৫ দশমিক ২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ব্রডকমের এই অর্থায়ন ওই ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ হতে পারে।

ব্রডকম অ্যানথ্রপিককে চিপ সরবরাহের পাশাপাশি অবকাঠামো লিজ ও অর্থায়নেও যুক্ত থাকবে। চুক্তির আওতায় দেওয়া কিছু ঋণ ভবিষ্যতে অ্যানথ্রপিকের শেয়ারে রূপান্তর করা হতে পারে। তবে আইপিও সম্পন্ন হওয়ার আগে এসব ঋণপত্র বিক্রির পরিকল্পনা নেই বলে জানিয়েছে অ্যানথ্রপিক।

আরও পড়ুন: ব্যবসায়িক রূপান্তরে এআই, সাইবার নিরাপত্তা নিয়ে গ্লোবাল সামিট

ব্রডকমের সিইও হক ট্যান ও অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও দারিও আমোদেই। ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত প্রযুক্তি নেতাদের মধ্যাহ্নভোজে। ছবি: রয়টার্স
ব্রডকমের সিইও হক ট্যান ও অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও দারিও আমোদেই। ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত প্রযুক্তি নেতাদের মধ্যাহ্নভোজে। ছবি: রয়টার্স

 

গুগল ও ব্রডকমের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০২৭ সাল থেকে অ্যানথ্রপিক একাধিক গিগাওয়াট সক্ষমতার নতুন প্রজন্মের টিপিইউ ব্যবহারের সুযোগ পাবে।

তবে অ্যানথ্রপিকের আইপিও নথিতে বলা হয়েছে, ব্রডকম একইসঙ্গে হার্ডওয়্যার সরবরাহকারী ও অর্থায়নকারী হওয়ায় স্বার্থের সম্ভাব্য সংঘাত তৈরি হতে পারে। চিপের দাম ও হার্ডওয়্যার সরবরাহের বিষয়ে ব্রডকমের সিদ্ধান্ত অ্যানথ্রপিকের প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা পাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

২০২৭ সালে অ্যানথ্রপিক ব্রডকমের সবচেয়ে বড় কম্পিউটিং গ্রাহক হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিওতে কোম্পানিটির মূল্যায়ন ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর