রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নেটফ্লিক্সে অ্যাকাউন্ট হোল্ড দেখাচ্ছে? কেন হচ্ছে, কীভাবে ঠিক করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

নেটফ্লিক্সে অ্যাকাউন্ট হোল্ড দেখাচ্ছে? কেন হচ্ছে, কীভাবে ঠিক করবেন
নেটফ্লিক্সে ‘অ্যাকাউন্ট ইজ অন হোল্ড’ দেখাচ্ছে? জেনে নিন কারণ ও সমাধানের উপায়

নেটফ্লিক্স খুলতে গিয়ে যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট সংক্রান্ত সমস্যার কারণে অ্যাকাউন্ট হোল্ড দেখায়, তবে সাধারণত বুঝবেন যে আপনার সর্বশেষ পেমেন্টটি সফল হয়নি। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যা হলে অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা হোল্ডে চলে যেতে পারে এবং তখন পরিষেবা ব্যবহার করতে অসুবিধা হয়।

এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, আপনার পেমেন্ট পদ্ধতিতে পর্যাপ্ত টাকা নাও থাকতে পারে। আবার কার্ডে কোনো বকেয়া চার্জ বা অনুমোদনের প্রক্রিয়া চললেও ব্যবহারযোগ্য ব্যালান্স কমে যেতে পারে। ফলে নেটফ্লিক্সের মাসিক পেমেন্টটি সম্পন্ন না হওয়ায় এই বার্তা দেখা যায়।

এছাড়া আপনার ব্যবহৃত কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে বা সেটি সচল না থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মাসিক পেমেন্ট অনুমোদন না করলেও নেটফ্লিক্সে এমন সমস্যা হয়। আরেকটি কারণ হতে পারে পেমেন্টের তথ্যের অসঙ্গতি। নেটফ্লিক্সে দেওয়া তথ্য এবং আপনার ব্যাংকের কাছে থাকা তথ্যের মধ্যে মিল না থাকলেও পেমেন্ট ব্যর্থ হতে পারে। ত্রুটি কোড দেখা গেলেও পেমেন্ট পদ্ধতি পরিবর্তন বা আপডেট করে সমস্যার সমাধান করা যেতে পারে।

paymnet

এই সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায় হলো আপনার পেমেন্ট পদ্ধতি আপডেট বা পরিবর্তন করা। নেটফ্লিক্সে গিয়ে প্রয়োজনে সাইন ইন করুন। এরপর আপডেট অপশন বেছে নিয়ে বর্তমান পেমেন্টের তথ্য পরিবর্তন করতে পারেন। চাইলে নতুন কোনো পেমেন্ট পদ্ধতিও যুক্ত করতে পারেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে চ্যাট থিম

পেমেন্ট পদ্ধতি সফলভাবে আপডেট করার পরেও যদি একই বার্তা দেখা যায়, তবে ডিভাইসে রিফ্রেশ করে আবার চেষ্টা করুন। তার পরেও সমস্যা থাকলে আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে নেটফ্লিক্সের জন্য অন্য কোনো বৈধ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন। নেটফ্লিক্স ব্যর্থ পেমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট নেওয়ার চেষ্টা করতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর