রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে চ্যাট থিম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

WhatsApp-এ আসছে নতুন চ্যাট থিম শেয়ারের দুর্দান্ত ফিচার, জেনে নিন খুঁটিনাটি
WhatsApp-এ আসছে নতুন চ্যাট থিম শেয়ারের দুর্দান্ত ফিচার, জেনে নিন খুঁটিনাটি।

মেটার অধীন হোয়াটসঅ্যাপে বড় আপডেট আসতে চলেছে, যার মাধ্যমে চ্যাটের ডিজ়াইন আরও কাস্টমাইজড করা যাবে। বিভিন্ন প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, প্ল্যাটফর্মটি এমন একটি নতুন ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে চ্যাট থিম, ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙ অন্য ইউজ়ারদের সঙ্গেও শেয়ার বা সিঙ্ক করা সম্ভব হবে। তবে ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নিজের পছন্দের চ্যাট থিম অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ফলে চ্যাটের অন্য সদস্যরাও একই থিম, ওয়ালপেপার এবং বাবল কালার দেখতে পাবেন। তবে পুরো বিষয়টি ইউজারের কন্ট্রোলেই থাকবে। কেউ চাইলে থিম শুধু নিজের জন্য রাখতে পারেন, আবার চাইলে তা চ্যাটের অন্য সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন।

শুধু হোয়াটসঅ্যাপের দেওয়া ডিফল্ট ওয়ালপেপারই নয়, ফোনের ফটো লাইব্রেরি থেকে নিজের পছন্দের ছবি বেছে নিয়ে সেটাকে কাস্টম ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা যাবে। এমনকি সেই কাস্টম ওয়ালপেপার অন্যদের সঙ্গে সিঙ্ক বা শেয়ার করার সুযোগও থাকতে পারে।

whatsapp-new-features-users-businesses

ফিচারটি শুধু ব্যক্তিগত চ্যাটে সীমাবদ্ধ থাকছে না, বরং গ্রুপ চ্যাটেও একই থিম, ওয়ালপেপার ও বাবল কালার দেখানোর ব্যবস্থা থাকতে পারে। ফলে একটি গ্রুপের সব সদস্য একই ধরনের চ্যাট ডিজাইন উপভোগ করতে পারবেন। তবে কেউ যদি সিঙ্ক করা থিম পছন্দ না করেন, তবে তিনি নিজের পছন্দমতো তা পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি, চ্যাটে সিঙ্ক করা থিম পরিবর্তিত হলে একটি সিস্টেম মেসেজ দেখা যাবে, যার মাধ্যমে থিম পরিবর্তনের বিষয়টিও জানা যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে ঝাপসা ছবি পাঠিয়েছে? ক্লিক করলেই সর্বনাশ!

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ওয়াটসঅ্যাপ ফর আইওএস-এর বিটা সংস্করণে এই ফিচার পাওয়া যেতে পারে। পাশাপাশি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নতুন চ্যাট থিম আনার কাজ চলছে, যেখানে একাধিক থিম ক্যাটাগরি ও আলাদা ওয়ালপেপারের বিকল্প থাকতে পারে। যদিও হোয়াটসঅ্যাপ এখনও আনুষ্ঠানিকভাবে এই ফিচার চালুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি, তবে খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর