সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ফোনে কত জিবি র‍্যাম যথেষ্ট? ৮ নাকি ১২ জিবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

ফোনে কত জিবি র‍্যাম যথেষ্ট? ৮ নাকি ১২ জিবি
ফোনে কত জিবি র‍্যাম যথেষ্ট? ৮ নাকি ১২ জিবি

নতুন স্মার্টফোন কেনার সময় অনেকেরই মনে প্রশ্ন জাগে, ঠিক কত জিবি র‍্যাম (RAM) থাকা প্রয়োজন। অনেকেই ধারণা করেন যে বেশি র‍্যাম মানেই দুর্দান্ত পারফরম্যান্স, আর এই ধারণার বশে অপ্রয়োজনে বেশি টাকা খরচ করে ফোন কিনে ফেলেন। অথচ আপনার দৈনন্দিন ব্যবহারের ওপর নির্ভর করে আসলে ঠিক কতটুকু র‍্যাম আপনার প্রয়োজন। র‍্যামের দাম বৃদ্ধির এই সময়ে অতিরিক্ত খরচ এড়াতে জেনে নেওয়া ভালো কোন র‍্যামটি আপনার জন্য উপযুক্ত।

সাধারণ ব্যবহারের জন্য ৩ থেকে ৪ জিবি র‍্যাম: মোটরিলার ব্লগ পোস্ট অনুযায়ী, আপনি যদি ফোনটি দিয়ে মূলত কল করা, মেসেজ আদান-প্রদান, ইন্টারনেট ব্রাউজিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের মতো সাধারণ কাজ করেন, তবে ৩ বা ৪ জিবি র‍্যামই আপনার জন্য যথেষ্ট। বর্তমানের অনেক বাজেট ফোনেই এটি পাওয়া যায় এবং দৈনন্দিন কাজে ভালো পারফরম্যান্স দেয়।

সবচেয়ে ভারসাম্যপূর্ণ অপশন ৬ থেকে ৮ জিবি র‍্যাম: বর্তমান সময়ের অধিকাংশ ব্যবহারকারীর জন্যই ৬ বা ৮ জিবি র‍্যাম সবচেয়ে ভালো ও ব্যালান্সড পছন্দ। একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, হালকা গেমিং কিংবা সাধারণ ছবি এডিটিংয়ের জন্য এই পরিমাণ র‍্যাম একদম উপযুক্ত। বিশেষ করে মিড-রেঞ্জ ফোনে এখন ৮ জিবি র‍্যাম বেশ সাধারণ এবং আগামী কয়েক বছর নির্বিঘ্নে কাজ চালানোর জন্য এটি আদর্শ।

আরও পড়ুন: স্মার্টফোন পরিষ্কার করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন

১২ জিবি র‍্যাম কাদের জন্য প্রয়োজন: আপনি যদি হেভি বা হাই-এন্ড মোবাইল গেমিং করেন, ফোনে ৪কে (4K) ভিডিও এডিটিং কিংবা কনটেন্ট ক্রিয়েশনের কাজ করেন অথবা একসঙ্গে প্রচুর অ্যাপ ও ব্রাউজার ট্যাব ব্যবহার করেন, তবেই ১২ জিবি র‍্যামের ফোন আপনার জন্য উপযোগী। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এই পরিমাণ র‍্যাম সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরচ মাত্র।

তাই আপনার ব্যবহারের ধরন বুঝে সঠিক র‍্যামের ফোন বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ, যাতে অকারণে বেশি অর্থ ব্যয় করতে না হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর