সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্মার্টফোন পরিষ্কার করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

স্মার্টফোন পরিষ্কার করার সময় যেসব ভুল এড়িয়ে চলুন
স্মার্টফোন পরিষ্কার করার সময় যেসব ভুল এড়িয়ে চলুন

দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। সারাদিন নানা কাজে ব্যবহারের ফলে ফোনে ময়লা, দাগ ও আঙুলের ছাপ পড়া খুবই স্বাভাবিক। ফোন নোংরা হলে আমরা তা পরিষ্কারও করি, তবে অনেক সময় না জেনেই ভুল পদ্ধতিতে তা পরিষ্কার করতে গিয়ে বড় ধরনের ক্ষতি ডেকে আনি। ফোনকে সুরক্ষিত রাখতে এবং বড় বিপদের হাত থেকে বাঁচতে পরিষ্কার করার সময় কোন ভুলগুলো অবশ্যই এড়াবেন, তা দেখে নিন—

সরাসরি লিকুইড স্প্রে না করা: ফোন পরিষ্কার করার আগে অবশ্যই ডিভাইসটি সুইচ অফ এবং চার্জার থেকে খুলে নিন। মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা হাতে ফোনের পেছনের অংশ ও স্ক্রিন মুছুন। ভুলেও কাপড়ে অতিরিক্ত পানি বা সরাসরি ফোনের ওপর কোনো লিকুইড স্প্রে করবেন না।

লেন্সে ধারালো বস্তু ব্যবহার না করা: ক্যামেরার লেন্সে ধুলোবালি বা আঙুলের ছাপ জমলে ছবির মান খারাপ হয়ে যায়। এটি পরিষ্কার করার জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। লেন্সে কোনো অবস্থাতেই কোনো ধরনের ধারালো বা শক্ত বস্তু ব্যবহার করবেন না।

5472

চার্জিং পোর্টে ধাতব জিনিস প্রবেশ না করা: পকেট বা ব্যাগে থাকার কারণে চার্জিং পোর্টে প্রায়ই ধুলাবালি জমে চার্জিংয়ে সমস্যা হয়। তবে এই ময়লা পরিষ্কার করতে পোর্টের ভেতরে পিন, সুঁচ বা অন্য কোনো ধাতব বস্তু ঢুকিয়ে খোঁচাখুঁচি করবেন না, এতে পোর্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অতিরিক্ত চাপ না দেওয়া: স্পিকার এবং মাইক্রোফোনের গ্রিলে ধুলা জমলে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। এগুলোতে বেশি চাপ দেবেন না। এছাড়া ফোনের সাইডের কর্নার ও বোতামের আশপাশের ময়লাও নরম কাপড় দিয়ে হালকাভাবে পরিষ্কার করুন।

হার্ড কেমিক্যাল বা স্যানিটাইজার ব্যবহার না করা: ফোন পরিষ্কারের সময় কখনোই হার্ড কেমিক্যাল, পারফিউম, স্যানিটাইজার বা অতিরিক্ত পানি ব্যবহার করবেন না। এগুলো স্ক্রিনের প্রটেক্টিভ কোটিং নষ্ট করে ফেলে। লিকুইড ব্যবহারের প্রয়োজন হলে প্রস্তুতকারক কোম্পানির নির্দেশিকা বা গাইডলাইন অবশ্যই পড়ে নেওয়া উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর