বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইনডাকশনে শুধু পাত্র গরম হয়, ওভেন কেন হয় না?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

ইনডাকশনে শুধু পাত্র গরম হয়, ওভেন কেন হয় না?
ইনডাকশনে শুধু পাত্র গরম হয়, ওভেন কেন হয় না?

গ্যাসের সংকটের কারণে এখন প্রায় প্রতিটি রান্নাঘরেই ইনডাকশন রান্নার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যারা এটি ব্যবহার করেন, তারা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার চিন্তা থেকে অনেকটাই মুক্ত থাকেন। কারণ বিদ্যুৎচালিত এই যন্ত্র অত্যন্ত দ্রুত খাবার রান্না করতে পারে। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, ইনডাকশনের উপর রাখা পাত্র ফুটতে শুরু করলেও, ঠিক তার পাশে বা পাত্র সরিয়ে ইনডাকশনের পৃষ্ঠে হাত রাখলে সেটি প্রায় ঠান্ডাই মনে হয়? সাধারণ গ্যাসের চুলা বা ইলেকট্রিক হিটার নিজেই গরম হয়ে পাত্রে তাপ পৌঁছে দেয়, তাই সেগুলোর ওপর হাত রাখা অসম্ভব। কিন্তু ইনডাকশনের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা।

induction_cooktops_2

এর পেছনে কোনো জাদু নয়, বরং বিজ্ঞানের একটি সহজ নীতি কাজ করে। একে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ। যখন ইনডাকশন চালু করা হয়, তখন এর সিরামিক বা কাচের উপরের পৃষ্ঠের নিচে থাকা গোলাকার তামার কয়েলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে। এই বিদ্যুৎ প্রবাহের ফলে কয়েলের চারপাশে একটি অদৃশ্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্র ইনডাকশনের উপরের কাচ বা সিরামিকের পৃষ্ঠ ভেদ করে সরাসরি উপরে পৌঁছে যায়।

448361_600X600

যখন এই চৌম্বক ক্ষেত্রের উপরে ইনডাকশন-সমর্থিত লোহার বা ইস্পাতের পাত্র রাখা হয়, তখন সেই অদৃশ্য চৌম্বক ক্ষেত্র পাত্রের তলার ধাতুর সঙ্গে ক্রিয়া করে। এর ফলে পাত্রের ধাতুর ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক ঘূর্ণি প্রবাহ তৈরি হয়। এই প্রবাহ ধাতুর ভেতরে প্রবাহিত হওয়ার সময় বাধার সম্মুখীন হয় এবং সেই বাধা থেকেই পাত্রের তলার ভেতরেই তাপ উৎপন্ন হয়। অর্থাৎ তাপ ইনডাকশন থেকে পাত্রে যায় না, বরং পাত্র নিজেই গরম হয়ে ওঠে। সেই তাপ সরাসরি পাত্রে থাকা খাবার গরম করে।

আরও পড়ুন: ইনডাকশন ও ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্য জানুন

JdtvyjTugL5Hiw44cxiMy7

ইনডাকশনের উপরের অংশ সাধারণত সিরামিক বা বিশেষ ধরনের কাচ দিয়ে তৈরি হয়। কাচ ও সিরামিক চুম্বকীয় নয় এমন উপাদান হওয়ায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সেগুলি নিজে থেকে গরম হয় না। তবে রান্না শেষ হওয়ার পর পাত্র সরিয়ে নিলে পাত্রের তলায় জমে থাকা তাপের কারণে কাচের পৃষ্ঠ কিছুটা উষ্ণ লাগতে পারে। কিন্তু ইনডাকশনের পৃষ্ঠ নিজে থেকে তাপ তৈরি করে না বলেই সাধারণ গ্যাসের তুলনায় এটি অনেকটাই ঠান্ডা অনুভূত হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর