বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?
টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

বিশ্বজুড়ে অ্যাপল অ্যাপ স্টোর থেকে সাময়িকভাবে উধাও হয়ে গিয়েছিল জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। নতুন ডাউনলোড ও আপডেট বন্ধ হয়ে যাওয়ায় অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছিল তীব্র উদ্বেগ। যদিও কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয় এবং অ্যাপটি আবারও স্টোরে ফিরে আসে, তবুও এর নেপথ্যের কারণ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা।

মঙ্গলবার সকালে বিশ্বের একাধিক দেশের অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করতে গিয়ে দেখেন যে অ্যাপটি উধাও হয়ে গেছে এবং বারবার সার্চ করেও সেটি পাওয়া যাচ্ছে না। তবে যাদের ডিভাইসে অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা ছিল, তারা স্বাভাবিকভাবেই সেটি ব্যবহার করতে পেরেছিলেন। এই সমস্যাটি কেবল নতুন ডাউনলোডের ক্ষেত্রেই দেখা দিয়েছিল এবং কিছু সময় পর এটি আবার স্বাভাবিক হয়ে যায়। যদিও কেন হঠাৎ অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে অ্যাপল বা টেলিগ্রাম—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

acastro_STK085_Telegram_02

সাম্প্রতিক সময়ে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ঘিরে আমেরিকাসহ বিভিন্ন দেশে আইনি নজরদারি ও তদন্ত বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, টেলিগ্রামের একটি জনপ্রিয় চ্যাটবট ব্যবহার করে ইউক্রেনের গোয়েন্দারা তরুণ রুশ নাগরিকদের নাশকতামূলক কাজে প্ররোচনা দিচ্ছেন এবং এই অভিযোগে দুরভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার মামলাও দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক হয় কেন? জানুন প্রতিকার

যদিও পাভেল দুরভ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন যে, টেলিগ্রাম ক্ষতিকর কনটেন্ট ছড়ানো রোধে নানা কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যবহারকারীদের গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করে থাকে। এর আগে ২০২৪ সালে ফ্রান্সেও অপরাধমূলক কার্যকলাপ রোধে ব্যর্থতার অভিযোগে পাভেল দুরভ গ্রেপ্তার হয়েছিলেন, যে কারণে অ্যাপ স্টোর থেকে টেলিগ্রামের সাময়িক উধাও হওয়া নিয়ে গোটা বিশ্বে নানা জল্পনা তৈরি হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর