সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

অ্যাপে অর্ডার করা যাবে কেএফসির খাবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

অ্যাপে অর্ডার করা যাবে কেএফসির খাবার

ডিজিটালাইজেশন ও গ্রাহক সেবার এই যুগে গ্লোবাল রেস্তোরাঁ চেইন কেএফসি নিয়ে এলো অ্যাপ । হাতের নাগালেই ফিঙ্গার লিকিং গুডনেস-এই ট্যাগলাইনটি প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করে কাস্টমারদের বহুল প্রতীক্ষিত এই অ্যাপটি।

নতুন এই অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে কাস্টমাররা ৫০০ টাকার অর্ডারে পাচ্ছেন ২ পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য।


বিজ্ঞাপন


অ্যাপ ব্যবহারকারীদের জন্য থাকছে বিভিন্ন কাস্টমাইজড অফার ও আকর্ষণীয় ডিলস। এছাড়াও মোবাইল ব্যাংকিং, ডেবিটও ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকরা তাদের অর্ডারে উপভোগ করতে পারবেন ঝামেলামুক্ত ও দ্রুততম সময়ে অর্ডার সম্পন্ন হওয়ার অভিজ্ঞতা। 

অর্ডারকৃত হট অ্যান্ড ক্রিস্পি আইটেমসমূহ প্রস্তুতির ও ডেলিভারির কোন পর্যায়ে রয়েছে তা খুব সহজেই গ্রাহকরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

‘এক ক্লিকেই রিওর্ডার’ ফিচারটি ব্যবহার করে পছন্দের আইটেমস গুলো পুনরায়  অর্ডার করা এখন খুবই সহজ। কর্নেল স্যান্ডার্সের পক্ষ হতে আরো অনেক মজাদার আইটেম থাকছে নতুন এই অ্যাপটিতে।  অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

বিশ্ববিখ্যাত রেস্টুরেন্ট চেইন কেএফসি। কেএফসি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্সের অধীনে ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে ২০০৬ সাল থেকে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর