শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

গেমারদের জন্য নতুন ল্যাপটপ আনল লেনোভো: থাকছে আকর্ষণীয় জার্সি ফ্রি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

গেমারদের জন্য নতুন ল্যাপটপ আনল লেনোভো: থাকছে আকর্ষণীয় জার্সি ফ্রি
গেমারদের জন্য নতুন ল্যাপটপ আনল লেনোভো: থাকছে আকর্ষণীয় জার্সি ফ্রি

গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে লেনোভো। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় সিরিজের নতুন মডেল ‘এলওকিউ ১৫এএইচপি৯’ (LOQ 15AHP9) বাজারে ছেড়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় ঘটানো হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স ও এআই প্রযুক্তি


বিজ্ঞাপন


নতুন এই ডিভাইসে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর, যা ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এতে যুক্ত করা হয়েছে এনভিদিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআই-নির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে।

ডিসপ্লে ও স্টোরেজ

ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০% আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে। ডিভাইসটিতে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি রয়েছে। তবে ব্যবহারকারীরা চাইলে র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

Lenovo_LOQ_15AHP9-


বিজ্ঞাপন


স্থায়িত্ব ও কানেক্টিভিটি

লুনা গ্রে ফিনিশের এই ল্যাপটপটি দেখতে বেশ প্রিমিয়াম। আধুনিক কানেক্টিভিটি হিসেবে এতে ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট বোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেট সুবিধা রয়েছে। এছাড়া এমআইএল-এসটিডি-৮১০এইচ (MIL-STD-810H) মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ণ হওয়ায় ল্যাপটপটির স্থায়িত্ব নিয়ে বাড়তি নিশ্চয়তা পাওয়া যায়। এর সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

আরও পড়ুন: কম্পিউটার: ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন?

ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ অফার

বিশ্বকাপ উপলক্ষে লেনোভো এএমডি সিরিজের যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমী গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর