বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

গ্রামীণফোনের নতুন সিএসটিও আন্দ্রেয়াস হগবার্গ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:৪০ এএম

শেয়ার করুন:

গ্রামীণফোনের নতুন সিএসটিও আন্দ্রেয়াস হগবার্গ

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে আন্দ্রেয়াস হগবার্গকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ জুন ২০২৬ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।

নতুন দায়িত্বে তিনি কোম্পানির কৌশলগত রূপান্তর কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছর মেয়াদী কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। উদ্ভাবন, কৌশলগত অগ্রাধিকার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই হবে তাঁর মূল কাজ।


বিজ্ঞাপন


গ্রামীণফোন জানিয়েছে, সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস হগবার্গ কোম্পানির প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানকে একটি ডিজিটালভাবে সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবাদাতায় রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: জেমিনি এআইয়ের নতুন ফিচার: ভিডিও বানানো সহজ হলো

টেলিনর গ্রুপে ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস খাতে নরডিকস, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে তাঁর ২১ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ জুন ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন তিনি। পাশাপাশি টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে গ্রামীণফোন, টেলিনর পাকিস্তান ও টেলিনর মিয়ানমারে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন আন্দ্রেয়াস। ভাইস প্রেসিডেন্ট অব টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবে গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগ অগ্রাধিকার সংক্রান্ত উদ্যোগও পরিচালনা করেছেন তিনি।


বিজ্ঞাপন


নিয়োগকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, বাংলাদেশের টেলিকম বাজার একদিকে যেমন জটিল, অন্যদিকে তেমনি সম্ভাবনাময়। ডেটা, ডিজিটাল সেবা, আইওটি, বিটুবি এবং নিরাপত্তা সেবায় বড় প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এআই যুগে রূপান্তর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্দ্রেয়াসের কৌশলগত নেতৃত্ব এই পরিবর্তন সফলভাবে পরিচালনায় সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ভুয়া এআই’র ছদ্মবেশে ৯২ হাজার সাইবার হামলা শনাক্ত করেছে ক্যাসপারস্কি

নতুন দায়িত্ব নিয়ে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, কৌশল ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়, গ্রাহককেন্দ্রিক সেবা উন্নয়ন এবং ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করতে কার্যকর সমাধান তৈরিই হবে তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য নিশ্চিত করাও তাঁর অগ্রাধিকারে থাকবে।

আন্দ্রেয়াস হগবার্গ নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন। এছাড়া আইএমডি, ইনসিয়াড ও স্টকহোম স্কুল অব ইকোনমিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর