বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

জেমিনি এআইয়ের নতুন ফিচার: ভিডিও বানানো সহজ হলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০২:০২ এএম

শেয়ার করুন:

জেমিনি এআইয়ের নতুন ফিচার: ভিডিও বানানো সহজ হলো
জেমিনি এআইয়ের নতুন ফিচার: ভিডিও বানানো সহজ হলো
এতদিন পর্যন্ত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেমিনি এআই দিয়ে শুধু ছবি এডিট করা কিংবা টেক্সট বা প্রম্পট লিখে নতুন ছবি তৈরি করা যেত। কিন্তু ভিডিও তৈরি বা এডিটিংয়ের জন্য ব্যবহারকারীদের অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হতো, যার অনেকগুলোই আবার সাবস্ক্রিপশন ছাড়া ব্যবহার করা যায় না। ব্যবহারকারীদের এই ঝামেলা থেকে মুক্তি দিতে গুগল এবার জেমিনিতে নিয়ে এসেছে দারুণ এক চমক। গুগল ব্যবহারকারীদের জন্য জেমিনি অমনি (Gemini Omni) মডেলে যুক্ত করা হয়েছে নতুন ভিডিও এডিটিং ফিচার, যার মাধ্যমে এখন শুধু এক লাইনের কম্যান্ড বা নির্দেশ লিখেই মনের মতো ভিডিও তৈরি করে নেওয়া যাবে।


বিজ্ঞাপন


এক নজরে ‘জেমিনি অমনি’

গুগলের বার্ষিক আয়োজন গুগল আই/ও ২০২৬ অনুষ্ঠানে প্রথম এই নতুন ফিচারটির ঘোষণা দেওয়া হয়। জেমিনি অমনি মডেলটি অত্যন্ত শক্তিশালী, যা একই সঙ্গে টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও, সব ধরনের ইনপুট বা নির্দেশ অনায়াসে বুঝতে পারে। ব্যবহারকারীকে শুধু সহজ ভাষায় লিখে দিতে হবে যে তিনি কেমন ভিডিও চান অথবা ভিডিওতে কী পরিবর্তন করতে চান, বাকি কাজটা নিখুঁতভাবে করে দেবে এই এআই।


বিজ্ঞাপন


কীভাবে কাজ করবে এই ফিচার?

জেমিনি অমনি দিয়ে ভিডিও এডিট করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এটি মূলত তিনটি ধাপে কাজ করে-

প্রথমে যে ভিডিওটি এডিট করতে চান, সেটি জেমিনিতে আপলোড করতে হবে।

এরপর ভিডিওতে ঠিক কী ধরনের পরিবর্তন বা সংযোজন চান, তা টেক্সট আকারে লিখতে হবে।

নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই জেমিনি নতুন ভিডিওটি তৈরি করে তার একটি ‘প্রিভিউ’ বা প্রদর্শন দেখাবে। ভিডিওটি পছন্দ হলে ব্যবহারকারী সেটি সরাসরি সেভ বা ডাউনলোড করে নিতে পারবেন।

স্মার্টফোনের জেমিনি অ্যাপ কিংবা কম্পিউটারের ব্রাউজার, উভয় মাধ্যম থেকেই এই সুবিধাটি ব্যবহার করা যাবে।
MBG_Gemini_SocialShare.width-1300

ভিডিওর ধারাবাহিকতা থাকবে অক্ষুণ্ন

জেমিনি ওমনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি ভিডিওর কোনো দৃশ্য, মূল চরিত্র বা চারপাশের পরিবেশের ধারাবাহিকতা নষ্ট না করেই নিখুঁতভাবে এডিটিংয়ের কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান কিংবা নতুন কোনো বস্তু বা চরিত্র যুক্ত করতে চান, তবে শুধু নির্দেশ দিলেই জেমিনি তা করে দেবে। গুগল জানিয়েছে, জেমিনি অমনি বাস্তবসম্মত (রিয়েল ইমেজ) ভিডিও তৈরিতে সক্ষম, যার ফলে এআই দিয়ে তৈরি ভিডিওগুলোকেও দেখতে অত্যন্ত সাবলীল ও আসল মনে হয়। ভিডিওর পাশাপাশি ব্যবহারকারীরা ছবি, স্কেচ কিংবা অডিও স্যাম্পল আপলোড করেও নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন।

নিরাপত্তায় থাকছে ডিজিটাল ওয়াটারমার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর অপব্যবহার রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে গুগল এতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। জেমিনি অমনি দিয়ে তৈরি প্রতিটি ভিডিওতে ‘SynthID’ নামের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে। এর ফলে কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে কি না, তা সহজেই ক্রোম ব্রাউজার কিংবা গুগল সার্চের মাধ্যমে যাচাই করা যাবে।

নিরাপদ ও দায়িত্বশীল এআই কনটেন্ট তৈরির লক্ষ্যে গুগল ইতিমধ্যেই এনভিডিয়াসহ বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এমনকি ওপেনএআই (OpenAI) এবং ইলেভেনল্যাবসের মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাও গুগলের এই ‘SynthID’ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গুগলের এই নতুন ফিচারের ফলে সাধারণ মানুষের জন্য ভিডিও কনটেন্ট তৈরির দুনিয়াটাই বদলে যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর