মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতে মানতে হবে নতুন নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতে মানতে হবে নতুন নিয়ম
গুগলের ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতে মানতে হবে নতুন নিয়ম

গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়ার দিন বুঝি ফুরিয়ে আসছে। সম্প্রতি গুগল তাদের স্টোরেজ নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে। এখন থেকে নতুন অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে ১৫ জিবি স্টোরেজ পাওয়া যাবে না। অনেক ব্যবহারকারী নতুন অ্যাকাউন্ট খোলার সময় মাত্র ৫ জিবি স্টোরেজ পাচ্ছেন বলে জানা গেছে। তবে গুগল জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এখনো আগের মতো ১৫ জিবি স্টোরেজ পাওয়ার সুযোগ রয়েছে।

গুগলের নতুন এই নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে অবশ্যই নিজের সক্রিয় ফোন নম্বর দিয়ে লগ-ইন বা ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ফোন নম্বর যুক্ত করলেই প্রাথমিক ৫ জিবির সঙ্গে অতিরিক্ত ১০ জিবি স্টোরেজ যোগ হবে। এর ফলে গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোজ ব্যবহারের জন্য পূর্ণাঙ্গ ১৫ জিবি স্টোরেজ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নামহীন বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমিয়ে আনতেই গুগল এমন কঠোর অবস্থানে যাচ্ছে।

sddefault

আগে সিম কার্ড ছাড়াও বা ফোন নম্বর না দিয়েও একাধিক গুগল অ্যাকাউন্ট খোলা সম্ভব হতো। এতে একজন ব্যক্তি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে বারবার ১৫ জিবি ফ্রি স্টোরেজ ব্যবহারের সুবিধা নিতেন। গুগলের নতুন পদক্ষেপের ফলে এখন একটি ফোন নম্বর থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যাকাউন্টের জন্যই এই সুবিধা সীমাবদ্ধ থাকবে। এর মাধ্যমে গুগল একদিকে যেমন ডেটা অপচয় রোধ করতে চায়, অন্যদিকে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিরাপত্তা এবং ডেটা পুনরুদ্ধারের বিষয়টি আরও নিশ্চিত করতে চায়।

আরও পড়ুন: প্রতিদিন ব্যবহার করলেও ৯৯% মানুষই জানেন না Wi-Fi-এর ফুল ফর্ম কী?

গুগলের সাপোর্ট পেজেও ইতিমধ্যে ভাষাগত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে যেখানে সরাসরি ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেওয়ার কথা লেখা থাকত, এখন সেখানে সর্বোচ্চ বা 'আপটু' ১৫ জিবি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গুগল এখন স্টোরেজ দেওয়ার বিষয়টি ব্যবহারকারীর তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর নির্ভর করাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নিয়মটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে ফ্রি স্টোরেজ নীতিতে এটি স্থায়ী পরিবর্তন হতে পারে। তাই গুগল স্টোরেজের পূর্ণ সুবিধা নিতে এখন থেকে ফোন নম্বর যাচাইকরণ বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর