শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ঈদুল আজহায় নতুন ভেরিয়েন্টে এলো অপো এ৬কে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

ঈদুল আজহায় নতুন ভেরিয়েন্টে এলো অপো এ৬কে
ঈদুল আজহায় নতুন ভেরিয়েন্টে এলো অপো এ৬কে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো। ৬ জিবি + ১২৮ জিবির নতুন এই স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। অপো এ৬কের প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে সফলভাবে বাজারে উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায়, ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে। 

2951f6b2-cf6d-4ad9-8eaf-a8df5574a0dc


বিজ্ঞাপন


ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন ধরনের পরিস্থিতিতেও নিখুঁত ও উজ্জ্বল ছবি ধারণ করতে সক্ষম। স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। 

আরও পড়ুন: ভিভো’র ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা: চলবে ২৮ মে পর্যন্ত

উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

a29df0e8-8ee3-45af-a776-4ab6c2e277f9


বিজ্ঞাপন


অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়। ক্রেতারা দেশের যেকোনো অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর