শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ভিভো’র ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা: চলবে ২৮ মে পর্যন্ত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

ভিভো’র ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা: চলবে ২৮ মে পর্যন্ত
ভিভো’র ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা: চলবে ২৮ মে পর্যন্ত

পবিত্র ঈদুল আজহা’র আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং গ্রাহকদের নতুন স্মার্টফোন আপগ্রেডের সুযোগ করে দিতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। গত ৬ মে থেকে শুরু হওয়া ২৩ দিনব্যাপী এই “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!” ক্যাম্পেইনে প্রতিটি কেনাকাটায় মিলছে প্রিমিয়াম সব পুরস্কার জেতার সুযোগ।

উৎসবের আমেজ শুরু হতেই ভিভো তাদের প্রথম ধাপের ভাগ্যবান বিজয়ীদের নাম উন্মোচন করেছে। ইতিমধ্যে ২,৫০০-এর বেশি বিজয়ী নির্বাচিত হয়েছেন, যা ঈদের কেনাকাটাকে করেছে আরও আনন্দের।


বিজ্ঞাপন


ক্যাম্পেইনে প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল পাওয়ার স্টেশন জিতেছেন ভিভোর তিনজন গ্রাহক— টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। এদের মধ্যে আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি কিনে ড্র-এর মাধ্যমে এই পুরস্কারের জন্য নির্বাচিত হন।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ডিপ ফ্রিজ জিতেছেন দুই জন গ্রাহক। তারা হলেন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণের বাবুল হোসেন; তারা উভয়ই ভিভো ওয়াই৩১ডি ক্রয় করেছিলেন। এছাড়া কুমিল্লা থেকে তুষার ভিভো ভি৭০ কিনে এবং বরিশালের পিরোজপুর থেকে প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে জিতেছেন মাইক্রোওয়েভ ওভেন।

Picture_1

ক্যাম্পেইনটিতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়া অন্যান্য আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা, যা প্রতিটি কেনাকাটায় বাড়তি মূল্য যোগ করছে।


বিজ্ঞাপন


এই লাকি ড্র অফারটি মূলত ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো-এর মতো নির্বাচিত মডেলগুলোর জন্য প্রযোজ্য। বিশেষ করে ওয়াই৩১ডি মডেলটি কিনলে গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ এবং সেই সাথে লাকি ড্র-তে অংশগ্রহণের সুযোগ।

পাশাপাশি, গ্রাহকদের উন্নত কানেক্টিভিটি সুবিধা দিতে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করেছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেলের ক্রেতারা পাবেন ৭ দিন মেয়াদী ৫জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়াও মাইজিপি অ্যাপের মাধ্যমে থাকছে এক্সক্লুসিভ ডেটা প্যাক—২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০জিবি, যা নতুন স্মার্টফোনে ৬ মাস পর্যন্ত একাধিকবার নেওয়া যাবে।

আগামী ২৮ মে পর্যন্ত ভিভো’র এই ঈদুল আজহা ক্যাম্পেইনটি চলবে, যেখানে লাকি ড্র-তে অংশ নেওয়ার আরও অনেক সুযোগ রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর