শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

আইফোন কি আগুনের মতো গরম হচ্ছে? জেনে নিন ফোন ঠান্ডা রাখার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

আইফোন কি আগুনের মতো গরম হচ্ছে? জেনে নিন ফোন ঠান্ডা রাখার সহজ উপায়

আইফোন ব্যবহার করার সময় হঠাৎ হ্যান্ডসেটটি অতিরিক্ত গরম হয়ে যাওয়া বর্তমানে অনেক ব্যবহারকারীর জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্রীষ্মের এই তীব্র দাবদাহে যখন বাইরের তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে, তখন ফোনের অভ্যন্তরীণ সিস্টেমকে সচল রাখতে বাড়তি পরিশ্রম করতে হয়।

অ্যাপলের তথ্যমতে, একটি আইফোন স্বাভাবিকভাবে কাজ করার জন্য শূন্য থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উপযোগী। এর চেয়ে বেশি তাপমাত্রায় ফোন কেবল গরমই হয় না, বরং এর প্রসেসর এবং ব্যাটারির ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়। ফলে অনেক সময় ফোন হাতে ধরে রাখাই কঠিন হয়ে পড়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের ফ্লাইট মোডের সঠিক ব্যবহার জানেন না অনেকেই

তবে ফোন গরম হওয়ার পেছনে শুধু আবহাওয়া নয়, আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসও দায়ী। দীর্ঘক্ষণ ভারী গেম খেলা, চার্জে দিয়ে ফোন ব্যবহার করা কিংবা সরাসরি রোদে ফোন রাখা এর অন্যতম কারণ। যখন আইফোনের তাপমাত্রা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন ফোন নিজেকে সুরক্ষিত রাখতে 'থার্মাল ম্যানেজমেন্ট' প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস কমিয়ে দেয় বা চার্জিং বন্ধ করে দেয়। এমনকি অনেক সময় ফোনের গতি কমে যাওয়া কিংবা ক্যামেরা ফ্ল্যাশ কাজ না করার মতো সমস্যাও দেখা দেয়। চরম অবস্থায় স্ক্রিনে সতর্কবার্তা দেখিয়ে ফোনটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

তীব্র গরমে আইফোন নিরাপদ রাখতে এবং এর ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। ফোনে যদি খুব মোটা ব্যাক কাভার লাগানো থাকে, তবে ফোন গরম হলে সেটি খুলে রাখা ভালো কারণ কাভার তাপ বের হতে বাধা দেয়। সরাসরি রোদে ফোন ব্যবহার না করে ছায়াযুক্ত স্থানে রাখা এবং ওয়্যারলেস চার্জারের বদলে সাধারণ কেবল ব্যবহার করা বেশি নিরাপদ। 

এছাড়া ফোন বেশি গরম মনে হলে লো পাওয়ার মোড চালু করে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া যেতে পারে। সাধারণ কিছু নিয়ম মেনে চললে গ্রীষ্মের এই দাবদাহেও আপনার প্রিয় আইফোনটি থাকবে ঠান্ডা এবং সচল।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর