রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে আসছে ‘ম্যাজিক’ ফিচার: মেসেজ না পড়েই জানা যাবে সারসংক্ষেপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে আসছে ‘ম্যাজিক’ ফিচার: মেসেজ না পড়েই জানা যাবে সারসংক্ষেপ
হোয়াটসঅ্যাপে আসছে ‘ম্যাজিক’ ফিচার: মেসেজ না পড়েই জানা যাবে সারসংক্ষেপ

প্রযুক্তি ডেস্ক ব্যস্ত জীবনে হোয়াটসঅ্যাপের শত শত অপঠিত (Unread) মেসেজ পড়া এখন অনেকের জন্যই বিরক্তির কারণ। ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘আনরিড সামারি’ (Unread Summary) নামক এক জাদুকরী ফিচার নিয়ে আসছে মেটা মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে দীর্ঘ কথোপকথন না পড়েই এক পলকে বুঝে নেওয়া যাবে চ্যাটের মূল বিষয়বস্তু।

সময় বাঁচাবে ‘আনরিড সামারি’


বিজ্ঞাপন


যারা নিয়মিত একাধিক গ্রুপ চ্যাট বা দীর্ঘ ব্যক্তিগত চ্যাটে সক্রিয় থাকেন, তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে। এখন আর প্রতিটি চ্যাট উইন্ডো খুলে স্ক্রল করে সব মেসেজ পড়ার প্রয়োজন পড়বে না। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে অপঠিত মেসেজগুলোর একটি সংক্ষিপ্ত সারাংশ বা ওভারভিউ তৈরি করে দেবে, যা দেখে ব্যবহারকারী দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য বুঝে নিতে পারবেন।

1450555-whatsapp

সুরক্ষিত থাকবে ব্যক্তিগত গোপনীয়তা

নিরাপত্তার বিষয়ে হোয়াটসঅ্যাপ বরাবরের মতোই আপসহীন। এই ফিচারটি সচল রাখতে ব্যবহার করা হচ্ছে ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তি। এর ফলে মেসেজগুলো একটি সুরক্ষিত পরিবেশে প্রসেস করা হবে। সবচেয়ে বড় বিষয় হলো, হোয়াটসঅ্যাপ বা মেটা—কোনো সংস্থাই এই ডেটা অ্যাক্সেস করতে পারবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণ বজায় থাকবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ মেসেজ গোপনে পড়ার উপায়

নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই

ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারী চাইলে সেটিংসে গিয়ে এটি চালু করতে পারবেন। এমনকি কোন কোন চ্যাটের সামারি দেখতে চান, তাও ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন। ফলে নিজের তথ্যের ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।

whatsapp-new-features-users-businesses

বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে

বর্তমানে এই ফিচারটি অ্যানড্রয়েড বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। সফলভাবে টেস্টিং শেষ হলে খুব দ্রুতই বিশ্বের কোটি কোটি সাধারণ ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর