হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আমাদের অসংখ্য মেসেজ আসে। অনেক সময় ব্যস্ততার কারণে মেসেজটি পড়লেও তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব হয় না। কিন্তু ‘রিড রিসিপ্ট’ বা ব্লু টিক চালু থাকায় অপরপক্ষ বুঝে যায় যে আপনি মেসেজটি পড়েছেন, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
তবে হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস পরিবর্তন করে আপনি নিজের অনলাইন উপস্থিতি এবং মেসেজ পড়ার তথ্য গোপন রাখতে পারেন। জেনে নিন সেই গোপন ট্রিকসগুলো:
বিজ্ঞাপন
ব্লু টিক (Read Receipts) বন্ধ করবেন যেভাবে
আপনি মেসেজ পড়ার পরেও প্রেরক যাতে বুঝতে না পারেন, সেজন্য 'Read Receipts' অপশনটি বন্ধ করে দিতে পারেন।
প্রথমে হোয়াটসঅ্যাপের Settings-এ যান।
সেখান থেকে Privacy অপশনটি সিলেক্ট করুন।
বিজ্ঞাপন
এবার Read Receipts টগলটি বন্ধ করে দিন।

সতর্কতা: এই ফিচারটি বন্ধ করলে আপনিও কিন্তু অন্যকে পাঠানো মেসেজের ব্লু টিক দেখতে পাবেন না। তবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না; সেখানে মেসেজ পড়লে বরাবরের মতোই ব্লু টিক দেখা যাবে।
অনলাইন স্ট্যাটাস ও 'লাস্ট সিন' হাইড করার নিয়ম
অনেকেই চান না যে তারা কখন অনলাইনে আছেন বা শেষ কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন তা অন্য কেউ জানুক। এটি নিয়ন্ত্রণের উপায় হলো:
১. Settings থেকে Privacy-তে যান।
২. Last Seen and Online অপশনে ক্লিক করুন।
৩. এখানে চারটি অপশন পাবেন— Everyone, My Contacts, My Contacts Except এবং Nobody।
৪. যদি চান কেউ আপনার অনলাইন স্ট্যাটাস না দেখুক, তবে 'Nobody' সিলেক্ট করুন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আড়িপাতা ঠেকাবে মেটার নতুন টুলস
গোপনীয়তা কেন জরুরি?
সাইবার দুনিয়ায় নিজের ব্যক্তিগত তথ্য ও গতিবিধি সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। হোয়াটসঅ্যাপের এই বিল্ট-ইন ফিচারগুলো ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত স্বস্তি নিশ্চিত করতে সাহায্য করে।
এজেড

