শখের ল্যাপটপটি কি আগের মতো দ্রুত কাজ করছে না? অন করার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কিংবা কাজ করতে গেলেই হ্যাং করার সমস্যায় নাজেহাল হতে হচ্ছে? অনেকেই এমন পরিস্থিতিতে পুরনো ল্যাপটপ বিক্রি করে নতুন কেনার কথা ভাবেন। তবে নতুন ল্যাপটপে হাজার হাজার টাকা খরচ করার আগে মাত্র ২ থেকে ৪ হাজার টাকার একটি ছোট বিনিয়োগে আপনার পুরনো ল্যাপটপেই পেতে পারেন নতুনের মতো গতি।
ল্যাপটপের গতি বাড়ানোর এই জাদুকরী কৌশলের মূল চাবিকাঠি হলো র্যাম (RAM) এবং এসএসডি (SSD) আপগ্রেড।
বিজ্ঞাপন
কেন স্লো হয়ে যায় ল্যাপটপ?
পুরনো ল্যাপটপগুলোতে সাধারণত এইচডিডি (HDD) বা হার্ড ডিস্ক থাকে, যা যান্ত্রিকভাবে কাজ করে বলে বেশ ধীরগতির। এছাড়া ৪ বা ৮ জিবি র্যাম বর্তমানের ভারী সফটওয়্যার বা উইন্ডোজ ১০ ও ১১ চালানোর জন্য যথেষ্ট নয়। ফলে মাল্টিটাস্কিং করতে গেলেই ল্যাপটপ হ্যাং করে এবং প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যায়।
গতি বাড়ানোর দুই জাদুকরী সমাধান
১. র্যাম (RAM) বাড়ানো:
বিজ্ঞাপন
আপনার ল্যাপটপে যদি ৪ জিবি র্যাম থাকে, তবে আরও ৪ বা ৮ জিবি যুক্ত করে সেটিকে ৮ বা ১৬ জিবি-তে নিয়ে যান। বর্তমানে বাজারে ৮ জিবি র্যামের দাম পড়বে ১০০০-১৫০০ টাকার মধ্যে। র্যাম বাড়ালে একসাথে অনেকগুলো ট্যাব বা প্রোগ্রাম চললেও ল্যাপটপ স্লো হবে না।
আরও পড়ুন: কত বছর বয়সের আগে শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া উচিত নয়?
২. এইচডিডির বদলে এসএসডি (SSD):
এটি ল্যাপটপের গতি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। পুরনো এইচডিডি সরিয়ে একটি ৫১২ জিবি বা ১ টেবি এসএসডি লাগিয়ে নিন। এসএসডি সাধারণ হার্ড ডিস্কের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি দ্রুত কাজ করে। এতে উইন্ডোজ বুট হতে মাত্র ১০-১৫ সেকেন্ড সময় লাগবে এবং যেকোনো ফাইল বা সফটওয়্যার চোখের পলকে ওপেন হবে।
খরচ ও সুবিধা
খরচ: ভালো মানের এসএসডি ও র্যাম মিলিয়ে মোট ২,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যেই এই আপগ্রেড সম্ভব।
পারফরম্যান্স: ৫-৬ বছরের পুরনো ল্যাপটপও এই পরিবর্তনের ফলে ৫ থেকে ১০ গুণ দ্রুত কাজ শুরু করবে।
অন্যান্য সুবিধা: ল্যাপটপ কম গরম হবে এবং এসএসডি ব্যবহারের ফলে ব্যাটারি ব্যাকআপও কিছুটা বৃদ্ধি পায়।
সতর্কতা ও টিপস
আপগ্রেড করার আগে ল্যাপটপের মডেল অনুযায়ী সঠিক বাস স্পিডের র্যাম এবং এসএসডি (SATA বা NVMe) নির্বাচন করা জরুরি। অভিজ্ঞ কেউ না হলে স্থানীয় কোনো নির্ভরযোগ্য সার্ভিস সেন্টার থেকে ৫০০০ টাকার নিচে এই কাজ করিয়ে নিতে পারেন। নতুন ল্যাপটপ কেনার পেছনে বিশাল অঙ্কের টাকা খরচ করার আগে এই স্মার্ট কৌশলটি হতে পারে আপনার সাশ্রয়ী ও টেকসই সমাধান।
এজেড

