শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাড়ির সব ঘরে হাইস্পিড ইন্টারনেট চান? রাউটার কেনার আগে ৩টি ভুল এড়ান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম

শেয়ার করুন:

বাড়ির সব ঘরে হাইস্পিড ইন্টারনেট চান? রাউটার কেনার আগে ৩টি ভুল এড়ান
বাড়ির সব ঘরে হাইস্পিড ইন্টারনেট চান? রাউটার কেনার আগে ৩টি ভুল এড়ান

আজকাল স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট টিভি—সবই চলে ইন্টারনেটে। কিন্তু অনেক সময় দেখা যায় ড্রয়িংরুমে ফুল স্পিড থাকলেও বেডরুমে গিয়ে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানে শুধু দামী রাউটার কিনলেই হয় না, বুঝতে হয় কিছু টেকনিক্যাল বিষয়।

নতুন রাউটার কেনার আগে যে ৩টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন:

১. কভারেজ এরিয়া: আপনার ঘর কত বড়?

রাউটার কেনার আগে আপনার বাসার আয়তন সম্পর্কে নিশ্চিত হোন।

৮০০-১২০০ বর্গফুট: সাধারণ ১৫০০-২০০০ বর্গফুট কভারেজ দিতে পারে এমন রাউটারই যথেষ্ট।

Asus-RT-BE58U-Wi-Fi-Router-(front)-Reviewer-Photo-SOURCE-Simon-Hill


বিজ্ঞাপন


১৫০০ বর্গফুটের বেশি বা বহুতল ভবন: এক্ষেত্রে একটি রাউটারে কাজ হবে না। আপনাকে বেছে নিতে হবে Mesh Wi-Fi System। এটি পুরো বাড়িতে জালের মতো সিগন্যাল ছড়িয়ে দেয়।

টিপস: TP-Link Deco বা Xiaomi Mesh বড় বাসার ডেড জোন দূর করতে চমৎকার কাজ করে।

২. ডুয়াল ব্যান্ড বনাম ট্রাই-ব্যন্ড (Wi-Fi 6 কেন জরুরি?)

পুরনো সিঙ্গল ব্যান্ডের দিন শেষ। এখনকার সময়ে ডুয়াল ব্যান্ড রাউটার ছাড়া গতি পাওয়া মুশকিল।

2.4 GHz: দূরে সিগন্যাল পাঠাতে পারে কিন্তু স্পিড কম।

5 GHz: সিগন্যাল বেশি দূর যায় না কিন্তু সুপারফাস্ট স্পিড দেয়।

Signal-What-is-a-Router-and-What-Does-it-Do-Hero

যদি আপনার ডিভাইসের সংখ্যা ১০-১৫টির বেশি হয়, তবে Wi-Fi 6 (802.11ax) প্রযুক্তির রাউটার নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি আধুনিক স্মার্টফোনের সাথে দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে।

৩. বাজেট ও সঠিক পোর্ট নির্বাচন

শুধু ব্যান্ড দেখলেই হবে না, রাউটারে Gigabit Ethernet Port আছে কি না তা দেখে নিন। আপনার ইন্টারনেট প্যাকেজ যদি ১০০ Mbps-এর উপরে হয়, তবে গিগাবিট পোর্ট ছাড়া পূর্ণ গতি পাবেন না।

বাজেট অপশন (৫০০০ টাকার মধ্যে): TP-Link Archer C80 বা Xiaomi Mi Router 4A Gigabit।

মিড রেঞ্জ (৮০০০-১৫০০০ টাকা): TP-Link Archer AX সিরিজ (Wi-Fi 6)।

হাই রেঞ্জ (১৫,০০০+ টাকা): বড় সেটআপের জন্য Google Nest বা TP-Link Deco।

Which_WiFi_router_should_I_buy

দ্রুত ইন্টারনেটের জন্য বোনাস টিপস:

সঠিক অবস্থান: রাউটার সবসময় ঘরের মাঝামাঝি এবং অন্তত ৫-৬ ফুট উঁচুতে রাখুন।

অ্যান্টেনা সেটআপ: রাউটারে ৪ থেকে ৬টি অ্যান্টেনা থাকলে কভারেজ ভালো পাওয়া যায়।

আরও পড়ুন: রাউটার কেনার আগে এই ৫টি বিষয়ে জানা জরুরি

মোবাইল অ্যাপ: অ্যাপের মাধ্যমে রাউটার নিয়ন্ত্রণ করা যায় এমন মডেল বেছে নিন, যাতে সহজেই ইউজার ব্লক বা স্পিড লিমিট করা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর