স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি সমস্যার নাম ‘Storage Full’ বা স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় ফোনে খুব বেশি অ্যাপ বা বড় ফাইল না থাকলেও মেমোরি ভরে আছে। এর অন্যতম প্রধান কারণ হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আসা অসংখ্য ছবি, ভিডিও বা জিআইএফ ফাইল আমাদের অজান্তেই গ্যালারিতে সেভ হয়ে ফোনের মূল্যবান স্টোরেজ দখল করে নেয়। ফলে ফোন স্লো হয়ে যায় এবং নতুন কোনো প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই, হোয়াটসঅ্যাপের সামান্য একটি সেটিংস পরিবর্তন করলেই এই বিরক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কীভাবে অটো-ডাউনলোড বন্ধ করবেন এবং স্টোরেজ বাঁচাবেন, তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো-
বিজ্ঞাপন
_20260328_125425394.jpg)
কেন অটো-ডাউনলোড বন্ধ রাখা জরুরি?
হোয়াটসঅ্যাপে প্রতিদিন ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে প্রচুর মিডিয়া ফাইল আসে। সব ছবি বা ভিডিও আমাদের জন্য প্রয়োজনীয় হয় না। অটো-ডাউনলোড চালু থাকলে এগুলো নিজে থেকেই ফোনে সেভ হয়ে যায়, যা ইন্টারনেটের ডেটা খরচ করার পাশাপাশি ফোনের কার্যকারিতা কমিয়ে দেয়। পর্যাপ্ত স্টোরেজ না থাকলে অনেক সময় জরুরি মেসেজ আদান-প্রদানও বাধাগ্রস্ত হয়।

বিজ্ঞাপন
স্টোরেজ বাঁচাতে সেটিংস পরিবর্তনের ধাপসমূহ:
অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১. আপনার স্মার্টফোনে WhatsApp ওপেন করুন।
২. স্ক্রিনের উপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ডট (Three-dot) মেন্যুতে ক্লিক করুন।
৩. ড্রপ-ডাউন মেন্যু থেকে Settings অপশনটি বেছে নিন।
৪. এবার Chats অপশনে প্রবেশ করুন।
৫. এখানে Media Visibility নামে একটি অপশন পাবেন, সেটি অফ (Switch Off) করে দিন।
আরও পড়ুন: মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য: আপনারা সেটিংস থেকে Chats-এ গিয়ে Save to Photos অপশনটি টগল অফ করে দেবেন।

মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করলে কী হবে?
এই সেটিংসটি বন্ধ করার পর হোয়াটসঅ্যাপে আসা কোনো নতুন ছবি বা ভিডিও নিজে থেকে আপনার ফোনের গ্যালারিতে জমা হবে না। আপনি চ্যাটের ভেতরে সেগুলো দেখতে পাবেন, কিন্তু সেগুলো গ্যালারিতে জায়গা দখল করবে না। তবে মনে রাখবেন, এই সেটিংস পরিবর্তন করার আগে যেসব ফাইল ডাউনলোড হয়েছে, সেগুলো আগের মতোই গ্যালারিতে থেকে যাবে। সেগুলো প্রয়োজনে আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে।
এজেড

