সাশ্রয়ী মূল্যের গ্যাজেট—এই শব্দবন্ধটি সাধারণত অ্যাপল পণ্যের ক্ষেত্রে শোনা যায় না। তবে দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে ল্যাপটপের বাজারে বড় চমক দেখাল টেক জায়ান্ট অ্যাপল। তথাকথিত ‘বাজেট ম্যাকবুক’ হিসেবে বাজারে অবমুক্ত করা হয়েছে নতুন ‘ম্যাকবুক নিও’ (MacBook Neo)। নিউ ইয়র্কের একটি ইভেন্টে লঞ্চ হওয়া এই ডিভাইসটি মূলত যারা সাশ্রয়ী মূল্যে ম্যাক ব্যবহারের অভিজ্ঞতা নিতে চান, তাদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে।
নজরকাড়া ডিজাইন ও ডিসপ্লে
বিজ্ঞাপন
অ্যাপল নতুন এই ম্যাকবুক তৈরিতে ব্যবহার করেছে পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম। উজ্জ্বল ও বৈচিত্র্যময় রঙে পাওয়া যাবে এই ল্যাপটপটি। মাত্র ১.২৩ কেজি ওজনের এই ডিভাইসে রয়েছে ১৩ ইঞ্চির এলইডি লিকুইড রেটিনা ডিসপ্লে। তবে দাম কমাতে এর ডিসপ্লের মান কিছুটা সীমিত রাখা হয়েছে (৫০০ নিটস ব্রাইটনেস)। ম্যাকবুক এয়ার বা প্রো সিরিজের মতো এতে কোনো ‘নচ’ নেই, তবে স্ক্রিনের চারপাশে বেজেলের আকার কিছুটা মোটা।

হার্ডওয়্যার ও পারফরম্যান্স
ম্যাকবুক নিও-র সবচেয়ে বড় চমক হলো এর চিপসেট। এতে আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী A18 Pro চিপ ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, এর র্যাম আপগ্রেড করার কোনো সুযোগ নেই। ল্যাপটপটি অ্যাপলের সর্বশেষ macOS 26 সংস্করণে চলবে এবং এতে অ্যাপল এআই (Apple AI) ফিচারগুলোর সাপোর্ট মিলবে।
বিজ্ঞাপন
কী আছে আর কী নেই?
বাজেট ল্যাপটপ হওয়ায় কিছু প্রিমিয়াম ফিচার এখানে বাদ দেওয়া হয়েছে-
টাচ আইডি: টাচ আইডি ফিচারটি কেবল ৫১২ জিবি ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে।
কিবোর্ড: এতে কোনো ব্যাকলিট কিবোর্ড (Backlit Keyboard) নেই।

চার্জিং: ম্যাগসেফ (MagSafe) চার্জিং নেই, তবে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
পোর্ট: এতে একটি ইউএসবি সি ৩.০ এবং একটি ইউএসবি সি ২.০ পোর্ট ছাড়াও রয়েছে হেডফোন জ্যাক।
আরও পড়ুন: ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
অন্যান্য: ট্র্যাাকপ্যাডে ফোর্স টাচ সাপোর্ট নেই এবং ভিডিও কলের জন্য রয়েছে ১০৮০পি (1080p) ওয়েবক্যাম।
দাম ও প্রাপ্যতা
আন্তর্জাতিক বাজারে ম্যাকবুক নিও-র দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে। আগামী ১১ মার্চ থেকে বাজারজাতকরণ শুরু হবে।
এজেড

