ভাইরাল ট্রেন্ড, ড্যান্স আর মজার সব ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র এখন টিকটক। ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, অনুসারী সংখ্যার ভিত্তিতে টিকটকের শীর্ষ ১০ জন কন্টেন্ট ক্রিয়েটরের তালিকা প্রকাশ করা হয়েছে। গত কয়েক বছরের নানা চড়াই-উতরাই ও নিষেধাজ্ঞা সত্ত্বেও এই তারকারা তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
টিকটকের শীর্ষ ১০ কন্টেন্ট ক্রিয়েটর
১. খাবি লেম (১৬০.৪ মিলিয়ন ফলোয়ার):
কোনো কথা না বলে কেবল মুখভঙ্গির মাধ্যমে হাস্যকর ভিডিও তৈরি করে এখনো টিকটকের রাজত্ব ধরে রেখেছেন খাবি লেম। জটিল সব 'লাইফ হ্যাক'-এর সহজ সমাধান দেখিয়ে তিনি এখন বিশ্বসেরা টিকটকার।

২. চার্লি ডি’অ্যামেলিও (১৫৫.৮ মিলিয়ন ফলোয়ার):
লকডাউনের সময় ড্যান্স ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া চার্লি এখনো তার অবস্থান শক্ত রেখেছেন। দীর্ঘ সময় শীর্ষস্থানে থাকলেও বর্তমানে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
৩. মিস্টার বিস্ট (১২৪.৬ মিলিয়ন ফলোয়ার):
ইউটিউবের পাশাপাশি টিকটকেও মিস্টার বিস্টের জয়জয়কার। বড় অংকের দান এবং দুঃসাহসিক সব চ্যালেঞ্জের ভিডিও তাকে এনে দিয়েছে তৃতীয় স্থান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের খবরের মাঝে তিনি এটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করে নতুন করে ভাইরাল হয়েছেন।
৪. টিকটক অফিশিয়াল অ্যাকাউন্ট (৯২.৮ মিলিয়ন ফলোয়ার):
টিকটকের নিজস্ব অফিশিয়াল হ্যান্ডেলটি চতুর্থ স্থানে রয়েছে। এখান থেকে বিভিন্ন তারকাদের সাক্ষাৎকার এবং অ্যাপ ব্যবহারের টিপস শেয়ার করা হয়।
৫. বেলা পোয়ার্চ (৯২.৭ মিলিয়ন ফলোয়ার):
২০২০ সালে 'এম টু দ্য বি' গানে লিপ-সিঙ্ক ভিডিওর মাধ্যমে রেকর্ড গড়া বেলা পোয়ার্চ আছেন পঞ্চম স্থানে। বর্তমানে তিনি একজন জনপ্রিয় সংগীতশিল্পীও।

৬. অ্যাডিসন রে (৮৮.৩ মিলিয়ন ফলোয়ার):
নাচের ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করা অ্যাডিসন এখন সংগীত এবং অভিনয়ের জগতেও পরিচিত নাম। ৮৮ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে তিনি ষষ্ঠ স্থানে।
৭. জ্যাক কিং (৮৪.৩ মিলিয়ন ফলোয়ার):
অপ্টিক্যাল ইলিউশন বা জাদুকরী এডিটিংয়ের জন্য বিখ্যাত জ্যাক কিং। ২০১৯ সালে ঝাড়ুর ওপর উড়ে যাওয়ার একটি ভিডিও তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।
৮. উইলি সালিম (৮৩.৯ মিলিয়ন ফলোয়ার):
ইন্দোনেশিয়ার এই টিকটকার মূলত তার বিশাল দানশীলতা এবং চ্যালেঞ্জিং ভিডিওর জন্য জনপ্রিয়। এশীয় ক্রিয়েটরদের মধ্যে তিনি শীর্ষ তালিকায় বেশ ওপরের দিকে আছেন।
আরও পড়ুন: ২০২৬ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? শীর্ষ ১০-এ কারা জানুন
৯. কিম্বার্লি লোইজা (৮৩.৭ মিলিয়ন ফলোয়ার):
মেক্সিকান ইনফ্লুয়েন্সার কিম্বার্লি ইউটিউব ও ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটকেও ব্যাপক জনপ্রিয়। সংগীত ক্যারিয়ারেও তিনি বেশ সফল।
১০. ডোমেলিপা (৭৬ মিলিয়ন ফলোয়ার):
কোরিওগ্রাফি ড্যান্স এবং লিপ-সিঙ্ক ভিডিওর মাধ্যমে মেক্সিকান তারকা ডোমেলিপা তালিকার দশম স্থানটি দখল করেছেন।
তথ্যসূত্র: ম্যাশেবল
এজেড




