রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

২০২৬ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? শীর্ষ ১০-এ কারা জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

২০২৬ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? শীর্ষ ১০-এ কারা জানুন
২০২৬ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? শীর্ষ ১০-এ কারা জানুন

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ছবি, রিলস আর স্টোরি শেয়ারের এই মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ আর ক্রীড়া জগতের তারকাদের জয়জয়কার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ জন প্রভাবশালী ও জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তালিকাটি নিচে দেওয়া হলো-

১. ক্রিস্টিয়ানো রোনালদো – ৬৭১ মিলিয়ন ফলোয়ার

পর্তুগীজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ইনস্টাগ্রামের রাজত্ব ধরে রেখেছেন। তার ফলোয়ার সংখ্যা বর্তমানে ৬৭১ মিলিয়ন। এই তারকার পোস্টগুলো মূলত ফুটবল এবং তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদানের পোস্টে করা তার একটি মন্তব্য ইনস্টাগ্রামের ইতিহাসের সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্ট হিসেবে রেকর্ড গড়েছে।

২. লিওনেল মেসি – ৫১১ মিলিয়ন ফলোয়ার

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ৫১১ মিলিয়ন ফলোয়ার নিয়ে ইন্টার মিয়ামির এই তারকা ফুটবলার মাঠ ও মাঠের বাইরের নানা মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করেন। ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের পর তার পোস্ট করা ছবিগুলো ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্টের একটি।

৩. সেলেনা গোমেজ – ৪১৫ মিলিয়ন ফলোয়ার

অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ আছেন তৃতীয় স্থানে। তার কসমেটিকস ব্র্যান্ড 'রেয়ার বিউটি'র প্রচার এবং প্রাত্যহিক জীবনের ছবি ভক্তদের মাঝে দারুণ জনপ্রিয়।

৪. কাইলি জেনার – ৩৯১ মিলিয়ন ফলোয়ার

কারদাশিয়ান-জেনার পরিবারের প্রথম সদস্য হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন কাইলি। ৩৯১ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি চতুর্থ স্থানে। তার কসমেটিকস সাম্রাজ্য এবং পারিবারিক জীবনের মুহূর্তগুলো নিয়মিত ভক্তদের নজর কাড়ে।

6759cfd0687829bc7f51c734_6490ea0cefb401dd0105d208_compartilhar-cartao-visita-digital-instagram

৫. ডোয়েইন জনসন (দ্য রক) – ৩৯০ মিলিয়ন ফলোয়ার

ফিটনেস এবং মোটিভেশনের জন্য জনপ্রিয় প্রাক্তন রেসলার ও হলিউড অভিনেতা 'দ্য রক' আছেন পঞ্চম স্থানে। ৩৯০ মিলিয়ন ফলোয়ারের জন্য তিনি তার কঠোর ওয়ার্কআউট রুটিন এবং সিনেমার আপডেট শেয়ার করেন।

৬. আরিয়ানা গ্র্যান্ডে – ৩৭২ মিলিয়ন ফলোয়ার

বিখ্যাত গায়িকা এবং অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে ৩৭২ মিলিয়ন ফলোয়ার নিয়ে ষষ্ঠ অবস্থানে আছেন। সম্প্রতি তার অভিনীত 'উইকেড' (Wicked) সিনেমার প্রচারণামূলক পোস্টগুলো বেশ সাড়া ফেলেছে।

৭. কিম কারদাশিয়ান – ৩৫৩ মিলিয়ন ফলোয়ার

ফ্যাশন ও লাইফস্টাইল আইকন কিম কারদাশিয়ান ৩৫৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে সপ্তম স্থানে। তার ব্র্যান্ড 'স্কিমস' (Skims) এবং গ্ল্যামারাস ফটোশুটগুলো ভক্তদের মূল আকর্ষণ।

৮. বিয়ন্সে – ৩০৭ মিলিয়ন ফলোয়ার

সংগীত সম্রাজ্ঞী বিয়ন্সে আছেন অষ্টম স্থানে। তার নতুন অ্যালবাম এবং বিভিন্ন ব্র্যান্ড পার্টনারশিপের খবর পেতে ৩০৭ মিলিয়ন ভক্ত তাকে অনুসরণ করেন।

আরও পড়ুন: আপনি ব্যবহার না করলেও টিকটক আপনাকে ট্র্যাক করছে, বাঁচার উপায় কী?

৯. ক্লোয়ি কারদাশিয়ান – ২৯৯ মিলিয়ন ফলোয়ার

কারদাশিয়ান পরিবারের আরেক সদস্য ক্লোয়ি ২৯৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে নবম স্থানে আছেন। তার পোস্টগুলো মূলত পরিবার এবং সন্তানদের কেন্দ্র করে।

১০. জাস্টিন বিবার – ২৯২ মিলিয়ন ফলোয়ার

তালিকায় দশম স্থানে আছেন পপ তারকা জাস্টিন বিবার। সম্প্রতি তার নতুন অ্যালবাম 'সোয়াগ টু' (Swag II) মুক্তির পর ভক্তদের মাঝে তাকে নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: ম্যাশেবল

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর