মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কম দামে আইটেল সিটি ২০০ বাজারে: থাকছে এআই ও নেটওয়ার্কহীন কলিং সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

কম দামে আইটেল সিটি ২০০  বাজারে: থাকছে এআই ও নেটওয়ার্কহীন কলিং সুবিধা
কম দামে আইটেল সিটি ২০০ বাজারে: থাকছে এআই ও নেটওয়ার্কহীন কলিং সুবিধা

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল বাজারে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন ‘সিটি ২০০’। আকর্ষণীয় স্লিম ডিজাইন, মিলিটারি-গ্রেড সুরক্ষা এবং উন্নত এআই ফিচারে ঠাসা এই ফোনটি সাশ্রয়ী বাজেটে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নজরকাড়া স্লিম ডিজাইন ও ডিসপ্লে

তরুণ প্রজন্মের রুচি ও পোর্টেবিলিটির কথা মাথায় রেখে তৈরি আইটেল সিটি ২০০-এর বডি মাত্র ৭.৪৫ মিলিমিটার পাতলা। এর ইউনিবডি মেটালিক ডেকো ডিজাইন ব্যবহারকারীকে দেয় আরামদায়ক গ্রিপ। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বিশাল ডিসপ্লে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট স্মুথ স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়া ৭০০ নিটস ব্রাইটনেস থাকায় কড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে।

আরও পড়ুন: অ্যানড্রয়েড চার্জারে আইফোন চার্জ দিলেই বিপদ!

টেকসই বিল্ট ও পারফরম্যান্স

ফোনটির স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড ম্যাটেরিয়াল এবং আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেবে। দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি। মেমোরি হিসেবে থাকছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং (৬+৬) ১২ জিবি র‍্যাম।

PR_Photo_1

স্মার্ট এআই ও আল্ট্রালিঙ্ক কলিং

ফোনটির অন্যতম বিশেষত্ব হলো ডিপসিক (DeepSeek) মডেলের ওপর ভিত্তি করে তৈরি ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। মাত্র এক ট্যাপেই এটি ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর ও দৈনন্দিন কাজে সহায়তা করতে সক্ষম। এছাড়া এতে যুক্ত করা হয়েছে ‘ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০’ প্রযুক্তি, যার মাধ্যমে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই এক কিলোমিটারের মধ্যে বিনামূল্যে কথা বলা যাবে।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং

সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য আইটেল সিটি ২০০-তে দেওয়া হয়েছে ৫২০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। দ্রুত চার্জ নিশ্চিত করতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আইটেল সিটি ২০০ স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর