বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ!
এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ!

একবিংশ শতাব্দী পুরোপুরি ডিজিটাল দুনিয়ায় মোড়ানো। কয়েক বছর আগেও সোশ্যাল মিডিয়ার এমন প্রভাব ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। আর এই ডিজিটাল জগতকে আরও জটিল ও চিত্তাকর্ষক করে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা এআই)।

বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স খুললেই দেখা যায় এআই দিয়ে তৈরি করা বিভিন্ন ছবি ও ভিডিও। কখনও মানুষ, কখনও প্রাণী, কখনও প্রাকৃতিক দৃশ্য — সবই এত বাস্তব মনে হয় যে বোঝা মুশকিল কোনটা আসল, কোনটা কৃত্রিম!


বিজ্ঞাপন


বাস্তব না কল্পনা — বোঝা দায়!

এখনকার স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই যেকেউ তৈরি করতে পারে অতিবাস্তব বা ‘হাইপার রিয়েলিস্টিক’ ছবি। অনেকে নিছক মজার ছলে এসব ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। কিন্তু বিপত্তি হচ্ছে তখনই, যখন সাধারণ মানুষ সেই ছবিকে আসল বলে ধরে নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো তুলনামূলক নতুন প্রযুক্তি হওয়ায় অনেকে আসল ও এআই-নির্মিত ছবির পার্থক্য বুঝতে পারেন না। ফলে ভুল তথ্য, বিভ্রান্তি এমনকি সামাজিক আতঙ্কও ছড়াতে পারে।

ভারতে এআই আতঙ্ক!


বিজ্ঞাপন


এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভ্রান্তিকর ছবি পোস্ট করার অভিযোগে কয়েকজনকে ইতিমধ্যেই জেলে যেতে হয়েছে।

MMAV6IX2HRAWXKHUSF45L6SKEY

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বীরভূমের এক যুবক সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে বানানো একটি ছবিতে দাবি করেন, ‘আজ হঠাৎই পুকুরপাড়ে একটি কুমির দেখা গেছে।’ ছবিটিতে একটি ছোট কুমিরকে বাস্তবের মতো দেখানো হয়েছিল।

আরও পড়ুন: চ্যাটজিপিটির ভুল ডাক্তারি পরামর্শে হাসপাতালে ভর্তি রোগী

ছবি পোস্ট হওয়ার পরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডল জানান, ‘লোকজন ভয়ে পুকুরপাড়ে যেতে চায়নি। পরে জানা যায়, ছবিটা আসল নয়, এআই দিয়ে বানানো।’

ঘটনার পর ওই যুবক প্রকাশ্যে ক্ষমা চান, তবে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সতর্ক থাকুন, দায়িত্বশীল হোন

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন — এআই-নির্মিত ছবি বা ভিডিও পোস্ট করার আগে অবশ্যই যাচাই করে নিন। কারণ ভুল তথ্য বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ালে আইনি জটিলতায় পড়তে পারেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যতই উন্নত হোক, এটি ব্যবহার করার ক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্ববোধ না থাকলে তা হতে পারে ভয়ঙ্কর।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর