রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নতুন নিয়ম

এক নামে ১০টির বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের পর বাতিল হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

এক নামে ১০টির বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের পর বাতিল হবে
এক নামে ১০টির বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম বাতিল হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করা যাবে। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদেরকে আগামী ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ অক্টোবর বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন না করা হলে, কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিম কার্ড কী? কীভাবে কাজ করে এই প্রযুক্তি?

আপনার নামে কতটি সিম আছে জানবেন যেভাবে

গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারেন সহজেই—

মোবাইল থেকে *16001# ডায়াল করে NID-এর শেষ ৪ সংখ্যা লিখে Send করলে নিবন্ধিত সিমের সংখ্যা দেখা যাবে।


বিজ্ঞাপন


571129469_1135763911999025_5763033853200841527_n

কেন নিজ নামে ১০টির বেশি সিম রাখা যাবে না? 

বিটিআরসি বলছে, দীর্ঘদিন ধরে অনেক গ্রাহকের নামে অজান্তেই একাধিক সিম নিবন্ধিত রয়েছে। এতে নানা অপরাধমূলক কাজে অপব্যবহার ঘটতে পারে। এ কারণে নির্ধারিত সীমা ১০ সিমে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজ নামে ১০টির বেশি সিম থাকলে ডিরেজিস্টার করবেন যেভাবে

সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে গ্রাহকরা সহজেই অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন?

তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকের পরিচয় সুরক্ষা ও মোবাইল নেটওয়ার্কে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। আর মাত্র চার দিন বাকি—৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো বাতিল হতে শুরু করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর