রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চিপসেট ও প্রসেসর কি একই? পার্থক্য জানেন না অনেকেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

শেয়ার করুন:

চিপসেট ও প্রসেসর কি একই? পার্থক্য জানেন না অনেকেই

বেশিরভাগ মানুষই মনে করেন চিপসেট আর প্রসেসর একই জিনিস। কিন্তু আসলে এ দুটি ভিন্ন উপাদান, যাদের কাজও আলাদা।

প্রসেসর (CPU)

প্রসেসরকে বলা হয় ডিভাইসের মস্তিষ্ক। এটি কম্পিউটার বা মোবাইলের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে ও নির্দেশনা প্রসেস করে। প্রসেসর চিপের মধ্যেই থাকে এবং এর গতি বা ক্ষমতা ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা নির্ধারণ করে। সহজভাবে বললে, CPU-ই ক্যালকুলেশন, লজিক ও কন্ট্রোলের কাজ সম্পন্ন করে।

চিপসেট (Chipset)

চিপসেট মূলত একটি ইলেকট্রনিক সার্কিট, যা সিলিকনের উপর তৈরি হয়। এটিকে মাইক্রোচিপও বলা হয়। একটি চিপে অসংখ্য ট্রানজিস্টর থাকে, যা ডেটা প্রসেস ও স্টোর করে। চিপসেট শুধু প্রসেসর নয়, মেমোরি, সেন্সর কিংবা অন্য কাজও করতে পারে। অর্থাৎ সব প্রসেসর চিপ হলেও, সব চিপ কিন্তু প্রসেসর নয়।

মূল পার্থক্য

চিপসেট একটি বড় টার্ম, যা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটকে বোঝায়।

প্রসেসর হল চিপসেটের একটি নির্দিষ্ট অংশ, যা ডিভাইসের ব্রেন হিসেবে কাজ করে।

প্রসেসর ডিভাইসের গতি ও পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে, আর চিপসেট সামগ্রিক যোগাযোগ ও কাজের সমন্বয় ঘটায়।

আরও পড়ুন: চ্যাটজিপিটির কাছে এই ৭ তথ্য জানতে চাইলে হতে পারে জেল-জরিমানা

তাই মোবাইল বা কম্পিউটার কেনার সময় শুধুমাত্র প্রসেসরের দিকে না তাকিয়ে, পুরো চিপসেট ও এর সামঞ্জস্যও বিবেচনা করা জরুরি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর